Saturday, June 6, 2026

বিজেপিতে যোগ দিচ্ছেন অজিত পাওয়ার? স্পষ্ট করলেন NCP নেতা

Date:

Share post:

অতীতের মতো ফের কি বিজেপিতে যোগ দিতে চলেছেন অজিত পাওয়ার(Ajit Pawar)! মারাঠাভূমের রাজনীতিতে এই জল্পনা গত কয়েকদিন ধরে তুমুল আকার নিয়েছে। আশঙ্কা করা হচ্ছে শিবসেনা(Shivsena) শিবিরে ভাঙনের পর এবার এনসিপিতেও(NCP) একই পরিস্থিতি তৈরি হতে চলেছে। তবে জাতীয় রাজনীতির এই কানাঘুষোকে ফুঁৎকারে উড়িয়ে দিলেন অজিত পাওয়ার।

গত কয়েকদিন ধরে এনসিপির কোনও কর্মসূচিতেও দেখা যায়নি অজিত পাওয়ারকে। কানাঘুষো শোনা যাচ্ছিল তলে তলে বিজেপির সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন এনসিপির এই শীর্ষ নেতা। এমনকি বিজেপিতে যোগ দিতে বিরোধী শিবিরের বিধায়কদের সই পর্যন্ত সংগ্রহ করেছেন, তাদের ভাঙিয়ে নিয়ে যাওয়ার জন্য। এনসিনপির তরফে অবশ্য এই জল্পনার কথা পুরোপুরি খারিজ করেছিলেন শরদ পাওয়ার। জানিয়েছিলেন, “এই সবটাই নিতান্ত গুজব। ও এখন নির্বাচনের কাজে ব্যস্ত আছে।” এরপর মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সব জল্পনা নিজেই উড়িয়ে দিলেন অজিত পাওয়ার।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি অজিত পাওয়ার বলেন, “এই সব গুজবে কোনও সত্যতা নেই। আমি এনসিপিতেই আছে। আমি কোনও বিধায়কের সই সংগ্রহ করিনি। বিধায়করা আমার সঙ্গে দেখা করতে এসেছিল বটে, কিন্তু সেটা রুটিন প্রক্রিয়া।” একইসঙ্গে এটাও জানান, দলে আমার অবস্থান নষ্ট করার জন্য কেউ ইচ্ছা করে এইসব গুজব ছড়াচ্ছে এবং দলের কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...