Wednesday, March 25, 2026

শাহকে ফোন করিনি, পরিকল্পনামাফিক কু.ৎসা ছড়াচ্ছে বিজেপি: তো.প মমতার

Date:

Share post:

সাংবাদিক বৈঠক করে বিজেপির কুৎসা-অপপ্রচারের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, তীব্র আক্রমণ করে তিনি বলেন, শাহকে কোনও ফোন করেননি। পরিকল্পনা মাফিক কুৎসা ছড়াচ্ছে বিজেপি। নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) ধুয়ে দেন মমতা। নিজের বক্তব্য প্রমাণ না করতে পারলে নাকখত দিন! নাম না করে বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার, সিঙ্গুরের সভায় শুভেন্দু অধিকারী দাবি করেন, সর্বভারতীয় তকমা সরতেই তৃণমূল (TMC) সুপ্রিমো চারবার ফোন করেছিলেন অমিত শাহকে (Amit Shah)। এর জবাবে ধুয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, তিনি শাহকে কোনও ফোনই করেননি। এরপরই চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “যদি এই অভিযোগ প্রমাণ করতে পারে, তাহলে আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব। আমাকে এত সহজ ভাবার কোনও কারণ নেই। আমি দীর্ঘদিনের রাজনীতি করছি। প্রমাণ করতে না পারলে তুমি মানুষের সামনে নাকখত দেবে তো?”

মুখ্যমন্ত্রীর কথায়, “আমি অমিত শাহর পদত্যাগ দাবি করেছি। তাঁর আচরণ, কথাবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী সুলভ নয়।” বিজেপিই দেশে সব চেয়ে বড় ভ্রষ্টাচার বলে অভিযোগ করে মমতা বলেন, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙতে চাইছে মোদি সরকার। পরিকল্পনা মাফিক তৃণমূলকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলেও মত তৃণমূল সুপ্রিমোর।

 

Related articles

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...