Saturday, April 4, 2026

অভিনব উদ্যোগ, অর্ডার করলেই ওষুধ নিয়ে হাজির হবে ড্রোন

Date:

Share post:

ওষুধ দ্রুত সরবরাহ করার অত্যাধুনিক উদ্যোগ। এখন থেকে অ্যাপের মাধ্যমে ওষুধের প্রয়োজনীয়তা জানালেই কয়েক মিনিটের মধ্যে আকাশ পথে উড়ে আসবে ওষুধ। স্বয়ংক্রিয় ড্রোন ওষুধ পৌঁছে দেবে গন্তব্যে। মঙ্গলবার হুগলির হিন্দমোটরে আনুষ্ঠানিক ভাবে চালু হল ড্রোনের মাধ্যমে অত্যাধুনিক ওষুধ সরবরাহের ব্যবস্থা। অভিনব এই উদ্যোগ রাজ্যে প্রথম, দাবি কানাইয়া মেডিসিন নামক সংস্থার কর্ণধার বিনীত তন্দরির।

তিনি বলেন কয়েক বছর ধরেই আমাদের এই চিন্তা ধারা ছিল। ৩২ কেজি ওজন বিশিষ্ট এই ড্রোনের মাধ্যমে মেডিসিন সাপ্লাই করা হবে হুগলির বিশেষ কিছু এলাকা সহ হাওড়া জেলাতে। ১৩২ মিটার উঁচু থেকে এই ড্রোন চলবে, ৮মিনিট ২০ সেকেন্ডের মধ্যে মেডিসিন নিয়ে হাওড়ায় পৌঁছাতে পারবে এই ড্রোন। যার ফলে অল্প সময়ের মধ্যে এই ওষুধগুলো ক্রেতার হাতে পৌঁছে যাবে। অন্যদিকে ড্রোন প্রস্তুতকারক এক সংস্থার আধিকারিক দিল্লির বাসিন্দা। অর্পিত শর্মা তিনি বলেন ইতিমধ্যে আমরা কয়েকটি ড্রোন প্রস্তুত করেছি বিভিন্ন কোম্পানির জন্য, কলকাতা তে একটি ড্রোন প্রস্তুত করেছিলাম অন্য একটি কাজের জন্য । তবে মেডিসিন সাপ্লাইয়ের জন্য এই প্রথম কানহাইয়া মেডিসিন নামক সংস্থার হাতে তুলে দিলাম। তবে তিনি বলেন এই ড্রোনের মাধ্যমে উপকৃত হবেন সামনের ব্যক্তি যিনি অল্প সময়ের মধ্যে মেডিসিন হাতে পাবেন, কারণ অল্প সময়ের মধ্যে তার কাছে মূল্যবান ওষুধগুলো পৌঁছে যাবে।

আরও পড়ুন- আয়নায় মুখ দেখুন! বিজেপির মিথ্যাচারের জবাবে তোপ তৃণাঙ্কুরের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...