Sunday, April 5, 2026

সিরাজ-হাসারাঙ্গার দূরন্ত বোলিং, ২৪ রানে পাঞ্জাব বধ বেঙ্গালুরুর

Date:

Share post:

বৃহস্পতিবার যে পিচে বিরাট-ডুপ্লেসিরা ঋড় তুলে ১৭৫ রানের টার্গেট দিয়েছিলেন পাঞ্জাবকে। শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে পাঞ্জাব ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে বেঙ্গালুরু বোলাররা ম্যাচে জিতে নিলেন ২৪ রানে। ব্যাট হাতে বেঙ্গালুরু দলের নায়ক যদি বিরাট-ডুপ্লেসি হন, তাহলে বল হাতে নায়ক হলেন মহম্মদ সিরাজ-হাসারাঙ্গারা।

মাত্র ৫ রানের মাথায় টাইডকে আউট করে পাঞ্জাবকে প্রথম ধাক্কা দিলেন মহম্মদ সিরাজ। ২০ রানের মাথায় আবার ধাক্কা ধেয়ে এল পঞ্চনদের দলে। এবার হাসারাঙ্গার বলে আউট হলেন সর্ট। তারপর ২৭ রানের মাথায় ব্যক্তিগত ২ রান করে সাজঘরে ফিরলেন লিভিংস্টোন।
কয়েক ওভার পরেই বেঙ্গালুরু বোলারদের সাইক্লোনে ত্রাহি ত্রাহি রব পাঞ্জাব ব্যাটারদের। সেই তালিকায় নাম লেখালেন সাম কারেনও। মাত্র ১০ রানের মাথায় প্যাভেলিয়নে ফিরলেন কারেন। শ্রীলঙ্কার ক্রিকেটার হাসারাঙ্গা রান আউট করলেন তাঁকে।
১০০ রানের ঘরে পৌঁছতে না পৌঁছতেই পাঞ্জাবের ৬টি উইকেট পড়ে গেল। ৪৬ রানের মাথায় প্রভিশরণকে আরও ভয়ঙ্কর হওয়ার আগেই প্যাভেলিয়নে ফেরত পাঠান পার্নেল। শাহরুখকে ৭ রানের মাথায় ফেরান হাসারাঙ্গা।
কিছুটা রুখে দাঁড়ান জিতেশ শর্মা।বাকি ব্যাটাররা কেউই তাঁকে যোগ্য সঙ্গত করতে পারলেন না। ১৮ ওভারে পাঞ্জাবের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সিরাজ। ৪১ রানের মাথায় জিতেশকে আউট করে।

 

Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...