Saturday, June 20, 2026

গার্ডেনরিচে গ্যাস সিলিন্ডার ফেটে বি.স্ফোরণের জেরে আ*হত ২১, হাসপাতালে পৌঁছলেন মেয়র

Date:

Share post:

গার্ডেনরিচের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। আহত ২১ জন। তাঁদের মধ্যে রয়েছে দুই শিশুও। ঘটনাস্থলে রয়েছে দমকলবাহিনী।এদিকে আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের দেখতে হাসপাতালে পৌঁছেছেন মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন:সিরাজ-হাসারাঙ্গার দূরন্ত বোলিং, ২৪ রানে পাঞ্জাব বধ বেঙ্গালুরুর

আহতদের মধ্যে দু’জনকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আহতরা এখন এসএসকেএমের বার্ন ইউনিট এবং ট্রমা কেয়ারে ভর্তি রয়েছেন। শুধু বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন ৪ জন।

দমকল সূত্রে জানা গিয়েছে, বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ বিচালি ঘাট রোডের একটি বাড়ির এক তলায় আগুন লেগে যায়। তার জেরেই এই অগ্নিকাণ্ড। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়ির লোকজন রান্না করছিলেন। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। সেখান থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হবে। গ্যাস সিলিন্ডারের অংশও মিলেছে। কী ভাবে আগুন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

Related articles

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...