Wednesday, March 25, 2026

বিদ্যুতের চাহিদায় সর্বকালীন রেকর্ড, সাফল্যের সঙ্গে মেটাল রাজ্য: বিদ্যুৎমন্ত্রী

Date:

Share post:

স্বাধীনতার পরবর্তীকালে বাংলায় বিদ্যুতের (Electricity) চাহিদার সর্বকালীন রেকর্ড। সাফল্যের সঙ্গে মেটাল রাজ্য বিদ্যুৎ পর্ষদ। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) জানিয়েছেন, “মঙ্গলবার সারা রাজ্যে ৯০২৪ মেগাওয়াটে পৌঁছেছিল বিদ্যুতের চাহিদা। এটি সর্বকালীন রেকর্ড। আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে এই রেকর্ড চাহিদা পূরণ করে বাংলার ২ কোটি ২২ লক্ষ গ্রাহকদের সুষ্ঠুভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছি।“ মন্ত্রী জানান, স্বাধীনোত্তর বাংলায় এটাই সর্বকালীন রেকর্ড। ২০২২ সালের ১৭ অগাস্ট ৭৮৩২ মেগাওয়াট চাহিদা ছিল সর্বোচ্চ রেকর্ড। মঙ্গলবার সিইএসসি-র সর্বোচ্চ চাহিদা পৌঁছয় ২৫২৪ মেগাওয়াটে। এটাও সংস্থার সর্বকালীন রেকর্ড।

সাফল্যের সঙ্গে এই চাহিদা পূরণ করার জন্য রাজ্যে বিদ্যুৎ উৎপাদন সংস্থা, রাজ্য বিদ্যুৎ সরবরাহ সংস্থা ও রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা-এই ৩ সংস্থার কর্মী ও আধিকারিকদের যাবতীয় কৃতিত্ব দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।

 

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...