Tuesday, June 16, 2026

দু’ যুগ পেরিয়ে প্রকাশ্যে রয়্যাল বেঙ্গল টাইগার! মহানন্দা অভয়ারণ্যে মিলল হদিশ

Date:

Share post:

শিলিগুড়িতে শালুগাড়া আর্মি ক্যাম্পের (Shalugara Army Camp in Siliguri) কিছুটা দূরে মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য (Mahananda Wildlife Sanctuary)। ১৯৯৯ সালে শেষ বারের মতো সেখানেই দেখা গেছিল রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। কেটে গেছে ২৪ বছর। মাঝে অবশ্য একবার ২০১০ সালে বাঘের চিহ্ন মিলেছিল। ব্যস ওইটুকুই, এরপর দীর্ঘ সময়কালে ‘মহারাজা’ তার দর্শন দেননি। এরপর অবশ্য হিমালয়ের পাদদেশে তিস্তা এবং মহানন্দা নদীর মাঝখানে অবস্থিত মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্যতে (Mahananda Wildlife Sanctuary) ট্র্যাপ ক্যামেরার (Trap Camera) সংখ্যা বাড়ানো হয়। এবার সেখানেই দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger), উচ্ছ্বসিত বন দফতরের কর্মী থেকে শুরু করে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।

প্রায় ১২৭ বর্গ কিলোমিটার জুড়ে এই অভয়ারণ্য অবস্থিত। দক্ষিণরায়ের দেখা মিলেছে ঠিকই, তবে তিনি পুরুষ না স্ত্রী সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। সরকারিভাবে ১৯৪৯ সালে তিস্তা ও মহানন্দা নদীর মধ্যবর্তী অরণ্যকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। বন দফতর সূত্রে খবর এই অভয়ারণ্যের ৭ মাইলের মধ্যেই দেখা মিলেছে বাঘের। এছাড়া কালিঝোরার গোলা এবং চোকলং ব্লকের ট্র্যাপ ক্যামেরাতেও রয়্যাল বেঙ্গল টাইগার দৃষ্টিগোচর হয়েছে। এভাবে বাঘের দেখা পেয়ে বন্যপ্রাণপ্রেমীরাও যথেষ্ট উচ্ছ্বসিত। কিন্তু ওই বাঘ বা বাঘিনী সেখানে একা আছে নাকি আরও দলবল রয়েছে সেই বিষয়টা স্পষ্ট করতে প্রয়োজনে ক্যামেরার সংখ্যা বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর জানান, ২০২১ সালের সেপ্টেম্বর থেকে নজরদারি চলছে। আরও খোঁজ খবর নেওয়ার পর দরকার হলে ক্যামেরার সংখ্যা বাড়িয়ে এই রয়্যাল বেঙ্গল টাইগারের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।

 

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...