Monday, April 13, 2026

পুঞ্চে জ*ঙ্গিদের গ্রে*নেড হাম*লায় নি*হত ৫ জওয়ান, ত*দন্তে এনআইএ

Date:

Share post:

গ্রেনেডের আঘাতেই জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে একটি সেনার গাড়িতে আগুন ধরে যায়।ঘটনাস্থলেই অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় ৫ সেনা কর্মীর। বৃহস্পতিবারের এই ঘটনাকে প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে করা হলেও, সেনা বাহিনীর তরফে বিবৃতি জারি করে জানানো হল যে দুর্ঘটনা নয়, নাশকতামূলক হামলা চালানো হয়েছে।

সেনা বাহিনী সূত্রে জানা গিয়েছে,পুঞ্চের মান্ধার এলাকায় সেনার গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। বিস্ফোরণের জেরে গাড়িতে আগুন ধরে যায়, বিস্ফোরণের আঘাতে ও অগ্নিদ্বগ্ধ হয়ে পাঁচ জন জওয়ানের মৃত্যু হয়েছে। এই হামলার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । রাতেই সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডে তাঁকে গোটা ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান।  এই হামলার তদন্তভার দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-কে।

হামলার পরেই এলাকা ঘিরে শুরু হয় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান। গুরুতর আহত এক জওয়ানকে পাঠানো হয়েছে হাসপাতালে। তিনি এখন চিকিৎসাধীন। তবে প্রথমে বিষয়টিকে ‘জঙ্গি হামলা’ বলে চিহ্নিত করেনি সেনা। পরে উত্তরাঞ্চলীয় কমান্ডের তরফে জানানো হয়, নিহত জওয়ানরা হলেন হাবিলদার মনদীপ সিং, ল্যান্সনায়েক দেবাশিস বসওয়াল, ল্যান্সনায়েক কুলবন্ত সিং, সিপাহি হরকিসান সিং এবং সিপাহি সেবক সিং। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ নিহত জওয়ানদের পরিবারকে শোকবার্তা পাঠিয়েছেন জম্মু-কাশ্মীরের পিপলস ডেমোক্রাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীও নিহত জওয়ানদের শ্রদ্ধা জানান এবং হামলার তীব্র নিন্দা করেছেন।

 

 

 

Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...