Thursday, June 25, 2026

বি*তর্কে বাদশা! শিব নিয়ে এ কেমন গান বলি গায়কের

Date:

Share post:

বিনোদনের দুনিয়ায় (Entertainment Industry) বড় খবর, বিপাকে পড়েছেন বলি তারকা বাদশা (Badshah)। গায়কের বিরুদ্ধে এবার ধর্মের নামে অ*শ্লীলতা ছড়ানোর অভিযোগ উঠল। গান গাইতে গিয়ে ভগবানকে অপমান করেছেন তারকা এমন কথাই ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ার (Social Media)অন্দরমহলে।

বাদশার নতুন গান ‘ সনক’ আর সেখানেই ভগবান শিবের নামে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠছে। হিন্দু সংস্থা সহ মহাকাল সেনা ও পূজারি মহাসংঘও বাদশার ২ মিনিট ১৫ সেকেন্ডের ওই গানে ভোলানাথের নাম মুছে ফেলার দাবি জানিয়েছেন। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত বাদশার নামে অভিযোগও দায়ের করেছেন বলে খবর। বলিউডের জনপ্রিয় গায়ক বাদশার ওই নতুন গান রীতিমতো ট্রেন্ডিং। রিপোর্ট বলছে এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৯০ লক্ষ ভিউ হয়েছে ওই ভিডিওটির। এই গানে বাদশা নিজেই স্পষ্ট করেছেন তিনি মহাদেবের ভক্ত। তারপরও গান থেকে আপত্তিকর লাইন মুছে ফেলতে হবে বলে মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতের তরফে দাবি করা হয়েছে। তবে এই নিয়ে গায়ক নিজে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। অনেকেই বলছেন এইভাবেই গানের পাবলিসিটি করিয়ে নিলেন গায়ক। যদিও বি*তর্ক এখনও থামেনি। শেষমেশ জল কতদূর গড়ায় সেটাই দেখার।

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...