Thursday, June 25, 2026

ল্যান্ডফোন থেকে শুভেন্দুকে ভর্ৎ.সনা শাহর, ফের বিজেপির ঘরের কথা ফাঁ.স কুণালের

Date:

Share post:

একজন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যজন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM), দেশের দুই অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব অমিত শাহ (Amit Shah) এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মধ্যে “ফোনালাপ”-এর প্রসঙ্গ টেনে শোরগোল ফেলে দিয়েছিলেন দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। শুভেন্দুর দাবি, তিনি প্রমাণ দেবেন।

তবে চ্যালেঞ্জের কথা বলেও কার্যত পিছিয়ে যান শুভেন্দু। তিনি সাংবাদিক বৈঠক করলেও কোনও প্রমাণ দিতে না পেরে বিষয়টিকে গুলিয়ে দিতে এবার আইনের কথা বলেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের ফোনের কললিস্ট এভাবে প্রকাশ করা ঠিক নয় বলে বিষয়টি এড়িয়ে যান শুভেন্দু।

এবার সেই ইস্যুতে শুভেন্দুকে টুইটে খোঁচা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর পাল্টা দাবি, শুভেন্দুর উপর ক্রুদ্ধ অমিত শাহ। তিনি ল্যান্ডলাইন থেকে ফোনে শুভেন্দুকে ভর্ৎসনা করেছেন বলে সূত্রে খবর।

আজ, শুক্রবার কুণাল ঘোষের টুইট, ”নিজের নাম জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মিথ্যা কথা বলায় শুভেন্দুর উপর ক্রুদ্ধ অমিত শাহ। তিনি ল্যান্ডলাইন থেকে ফোনে শুভেন্দুকে ভর্ৎসনা করেছেন বলে সূত্রে খবর। তিনি নাকি বলেছেন, নিজেরা বাংলায় কিছু করতে পারো না। কেবল এজেন্সির ভরসায় নাচো। এখন আবার আমার নাম জড়ালে! এসব চলবে না।”

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...