Thursday, June 25, 2026

কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অগ্নিগর্ভ কালিয়াগঞ্জ

Date:

Share post:

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুনের অভিযোগে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের(Uttar Dinajpur) কালিয়াগঞ্জ(Kaliaganj)। পুলিশ দেশ উদ্ধার করতে এলে পুলিশকে(Police) ঘিরে চলল বিক্ষোভ ও ভাংচুর। ঘটনার জেরে রীতিমত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি আগে গ্রেফতার করতে হবে অভিযুক্তকে।

জানা গিয়েছে, কালিয়াগঞ্চের মালগাঁও পঞ্চায়েতের গাঙ্গুয়া গ্রামের বাসিন্দা ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি সে। পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলেও কোনও হদিশ পাওয়া যায়নি। এরপর শুক্রবার সকালে বাড়ির কাছে একটি নয়ানজুলিতে দেহ ভাসতে দেখা যায় ওই ছাত্রীর। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। এরপরই ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। অভিযোগ, এলাকারই এক যুবক এই ঘটনার পিছনে। ওই যুবকই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে। পুলিশ দেহ উদ্ধার করতে চাইলে বাধা দেওয়া হয় পুলিশকে। বিক্ষোভকারীদের সরিয়ে দেহ উদ্ধারের চেষ্টা করলে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। চলে ভাঙচুর। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ায় উত্তেজিত জনতা। পরিস্থিতি আয়ত্তে আনতে নামানো র‍্যাফ। লাঠিচার্জ ও করা হয়। শেষ পাওয়া খবর অনুয়ায়ী, এখনও আয়ত্তে আসেনি পরিস্থিতি। পুলিশের তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব দেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...