Tuesday, June 9, 2026

নবান্নে ডিএ বৈঠক নিষ্ফলা, ৬ মে কলকাতায় মহামিছিলের ডাক যৌথ মঞ্চের

Date:

Share post:

নবান্নে(Nabanna) দীর্ঘ বৈঠকেও মিলল না রফাসূত্র। শুক্রবার বৈঠক শেষে বাইরে বেরিয়ে নবান্নের প্রতিনিধিরা জানালেন “বৈঠক পুরোপুরি ব্যর্থ।” এই ‘নিস্ফলা’ বৈঠকের পর আগামী ৬ মে কলকাতায়(Kolkata) মহামিছিলের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ(Sangrami Joutha Mancha)।

এদিন নবান্নে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন সরকারের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং অর্থসচিব। মহার্ঘ ভাতা প্রসঙ্গে এই বৈঠকে রাজ্যসরকারের(State Govt) তরফে জানানো হয়, সংস্থান হলে বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হবে। তবে আন্দোলনকারীদের দাবি, সরকারের কাছে যথেষ্ট তহবিল থাকলেও ডিএ নিয়ে গড়িমসি করা হচ্ছে। এপ্রসঙ্গে বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “রাজ্যের তরফে সব বিষয়ে কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে রাখার কথা বলা হয়েছে। কিন্তু আমরা তথ্য দিয়ে দেখিয়েছি, রাজ্যে তহবিলের অভাব নেই।” এরপরই বকেয়া ডিএর দাবি আরও জোরদার আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ভাস্কর ঘোষ। আগামী ৬ মে কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। বকেয়া ডিএ মেটানোর পাশাপাশি শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিও তুলেছেন মঞ্চের সদস্যরা।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ডিএ নিয়ে রাজ্য কর্মচারী সংগঠনক এবং রাজ্যকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ১০ দিনের মধ্যে বৈঠক ডাকতে হবে রাজ্যকে।

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...