Wednesday, June 24, 2026

সাংসদ সৌগত রায়ের স্ত্রী প্রয়াত,শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত হলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ের স্ত্রী ডলি রায়। দীর্ঘ দিন ধরেই দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন তিনি। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শুক্রবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ডলি রায়ের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় লেখেন,”বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব (ও সাংসদ শ্রী সৌগত রায়ের স্ত্রী) ডলি রায়-এর আকস্মিক প্র‍য়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ”


আরও পড়ুন:দিল্লির কাছে হারের দায় নিজের ঘাড়েই চাপালেন নাইট অধিনায়ক



সেইসঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, “শ্রীমতী ডলি রায়, আমাদের সবার ডলি বৌদি, নিজের পেশায় একজন সফল নারী ছিলেন। আপন কৃতিত্বে তিনি তাঁর কর্মক্ষেত্রে শীর্ষে আরোহণ করেছিলেন। সেই সঙ্গে তাঁর সামাজিক শিষ্টাচার ও যোগাযোগ ছিল বিখ্যাত, সমাজের নানা স্তরে বন্ধুত্ব ও যোগাযোগ ছিল প্রবাদপ্রতিম। সৌগতদা আর ডলি বৌদির উপস্থিতিতে উজ্জ্বল হত বহু সভা।”

 

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...