Monday, April 6, 2026

চিকিৎসক সঙ্কট কাটাতে ডাক্তারদের নিয়োগ ও অবসরের বয়স বাড়াল রাজ্য

Date:

Share post:

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে(State hospital) চিকিৎসকদের ঘাটতি মেটাতে এবার বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। ন্যাশনাল হেলথ মিশনের (NHM) আওতায় এবার চিকিৎসকদের নিয়োগ ও অবসরের বয়স বাড়ালো স্বাস্থ্য দফতর। শুক্রবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, চুক্তিভিত্তিক চিকিৎসকদের নিয়োগের বয়সসীমা ৬২ থেকে বাড়িয়ে করা হয়েছে ৬৭ বছর। পাশাপাশি মেডিক্যাল অফিসারদের(Medical Officer) অবসরের বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে করা হয়েছে ৭০ বছর।

রাজ্যে চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত করতে এবং হাসপাতালে চিকিৎসক ঘাটতি মেটাতে দীর্ঘদিন ধরেই তৎপর নবান্ন। বিশেষ করে প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অনেক সময় চিকিৎসকের অভাবে যথাযথ চিকিৎসা পরিষেবা মেলে না বলে অভিযোগ ওঠে। রাতবিরেতে হাসপাতালে ভর্তি হতে হলে ডাক্তার পাওয়া যায় না। বারবার এই বিষয়ে নবান্নে অভিযোগ জমা পড়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকী কলকাতার সরকারি হাসপাতালগুলির ডাক্তারদের নিয়মিত গ্রামাঞ্চলে গিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশও দেন তিনি। গুরুতর এই সমস্যা সমাধানে শুক্রবার সরকারি চিকিৎসকদের অবসরের বয়স বাড়ানো হল। পাশাপাশি বাড়ানো হল চুক্তিভিত্তিক চিকিৎসকদেরও কার্যকালের মেয়াদও।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...