Monday, April 6, 2026

”যারা মামলা করেছে, তাদের শেষ দেখে ছাড়ব”, প্রকাশ্যে হুমকি “চাকরি চোর” বিজেপি নেতার

Date:

Share post:

রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় অবস্থা, সেই আবহে দাঁড়িয়ে এবার অন্য একটি কেসে মামলাকারীদের প্রকাশ্যে হুমকি দিলেন বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। প্রকাশ্য সভা থেকে বিজেপি নেতার হুমকি, ”যারা আমার বিরুদ্ধে কেস করেছে, আমি তাদের শেষ দেখে ছাড়ব।”

যোগ্যদের বঞ্চিত করে মেয়ে মৈত্রীকে ঘুরপথে কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দিয়েছেন, এমনই অভিযোগে নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে সিআইডি তদন্ত করছে। সম্প্রতি ফের একবার কলকাতায় ভবানী ভবনে এসে তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন এই বিজেপি বিধায়ক।

এই প্রসঙ্গেই হুঁশিয়ারি নিলাদ্রী শেখর দানার। তাঁর কথায় ”মেয়ের এইমসে ঠিকাদার সংস্থার চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রভাব খাটানোর অভিযোগ প্রমাণ করতে পারলে কথা দিচ্ছি বিজেপির পতাকা ছেড়ে দিয়ে বাড়িতে ঢুকে যাব। যারা আমার বিরুদ্ধে কেস দিয়েছে, তাদের আমি শেষ দেখে ছাড়ব।’ মেয়ের এইমসে চাকরি প্রসঙ্গে এই ভাষাতেই প্রকাশ্য সভা থেকে শাসকদলকে হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। উল্লেখ্য, বিজেপি বিধায়কের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ সর্বপ্রথম তুলেছিলেন তাঁর দলেরই একাংশের নেতা-কর্মীরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...