Monday, April 6, 2026

প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর নিরাপত্তা মামলায় ডিভিশন বেঞ্চে গেল রাজ্য

Date:

Share post:

রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর নিরাপত্তা সংক্রান্ত মামলায় এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্যসরকার। অবসরপ্রাপ্ত এই আইপিএস অফিসারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এদিন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্যসরকার।

পুলিশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা অবসরের পরেও রাজ্যের তরফ থেকে নিরাপত্তা পেয়ে থাকেন। কিন্তু প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে হাইকোর্টে মামলা করেন পঙ্কজবাবু। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানিতে প্রশ্ন তোলেন নিরাপত্তার বিষয়ে কেন সকলের জন্য এক নিয়ম হবে না? সেই নিয়ে রাজ্যের কাছে রিপোর্টও চায়। নিরাপত্তা প্রত্যাহার নিয়ে পুলিশ যে রিপোর্ট দিয়েছে তাতেও অসন্তোষ প্রকাশ করেছিল আদালত। এরপর নির্দেশ দেওয়া হয় অবিলম্বে প্রাক্তন আইজির নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার। কিন্তু তারপরও নিরাপত্তা না দেওয়ায় শুক্রবার রাজাশেখর মান্থার এজলাসে এই নিয়ে প্রশ্ন ওঠে।

এখানেই রাজ্যসরকারের তরফে জানানো হয়, ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। আগামী ১ মে ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছ। যেহেতু মামলা ডিভিশন বেঞ্চে গেছে তাই এখনই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুনবেন না বলে জানান বিচারপতি মান্থা। আগামী ১০ মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...