Tuesday, April 14, 2026

ফের দিল্লি কোর্টের মধ্যেই শু.টআউট! প্রশ্নের মুখে আদালতের নিরাপত্তা

Date:

Share post:

দিল্লি কোর্টের মধ্যে ফের চলল গুলি। আদালতের নিরাপত্তা ভেঙে শুক্রবার দিল্লির সাকেত আদালত চত্বরে মামলা চলাকালীন এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালাল বন্দুকবাজ। ঘটনায় আতঙ্ক ছড়ায় আদালত চত্বরে।আদালতের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন:পুঞ্চে জ*ঙ্গিদের গ্রে*নেড হাম*লায় নি*হত ৫ জওয়ান, ত*দন্তে এনআইএ

পুলিশ সূত্রের খবর, হামলাকারী এক জন কুখ্যাত দুষ্কৃতী। আদালত চত্বরে নিরাপত্তা এড়াতে আইনজীবীর পোশাক পরে এসেছিলেন। ফলে সহজেই পুলিশের নজর এড়িয়ে যায়। যে মহিলাকে লক্ষ্য করে গুলি চালান ওই দুষ্কৃতী, তিনি তখন আদালত চত্বরেই ছিলেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মহিলা একটি মামলায় সাক্ষ্য দিতে এসেছিলেন। তাঁকে অনুসরণ করে আদালত চত্বরে ঢুকে পড়েছিলেন হামলাকারী। মহিলাকে লক্ষ্য করে পর পর চারটি গুলি চালান তিনি। তিনটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও একটি গুলি লাগে মহিলার শরীরে। তাতেই গুরুতর জখম হয়েছেন তিনি।

গুলিবিদ্ধ অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখেন পুলিশকর্মীরা। তাঁকে উদ্ধার করে দ্রুত এমসে নিয়ে যাওয়া হয়েছে। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। কেন তাঁকে গুলি করা হল, সে বিষয়টিও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীর খোঁজ চালানো হচ্ছে।

আদালত চত্বরে মামলা চলাকালীন আচমকা গুলি চালানোর ঘটনায় ফের দিল্লি আদালতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত বছর সেপ্টেম্বর মাসেও উত্তর দিল্লির রোহিণীতে আদালতকক্ষের মধ্যেই বিবদমান দুই দলের দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল। সে বারও দুষ্কৃতীরা আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিলেন।ফের একই ঘটনা ঘটায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

 

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...