Tuesday, April 7, 2026

খুশির ইদে মাতোয়ারা দেশবাসী, টুইট করে শুভেচ্ছা প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতির!

Date:

Share post:

আকাশে খুশির চাঁদ দেখা গেছে আর তাই ইদ (Eid) উৎসবে মাতোয়ারা গোটা দেশ। দিল্লির জামা মসজিদ (Jama Masjid, Delhi) থেকে শুরু করে কলকাতার রেড রোডে (Red Road) সকাল থেকেই শুরু হয়েছে নামাজ পাঠ। উৎসব উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে দেশের সব মসজিদ। বেশ কিছু জায়গায় বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়। ইদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির পথে সমাজকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করার বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি (President)।

শনিবার খুশির উৎসব উপলক্ষ্যে দিল্লির ঐতিহ্যবাহী জামা মসজিদে ভিড় জমান বহু মানুষ। একই ছবি ধরা পড়েছে কলকাতার রেড রোডেও। শুক্রবার ভারতীয় উপমহাদেশে ইদের চাঁদ দেখা গিয়েছিল। এর পরই শনিবার ইদের কথা ঘোষণা করা হয়। ঈদ উপলক্ষে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। এদিন তিনি লেখেন, “ইদ উল ফিতরে সবাইকে শুভেচ্ছা। সমাজে সম্প্রীতি ও সহানুভূতির চেতনা আরও বাড়িয়ে নিয়ে যেতে হবে। সেই সঙ্গে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ইদ মোবারক!”


ইসলামীয় ক্যালেন্ডার অনুযায়ী, বছরের নবম মাস হল পবিত্র রমজান। আর এই রমজান মাসের শেষেই পবিত্র ইদ উৎসব।ইদের চাঁদ দেখা গেলেই সমাপ্তি ঘোষণা করা হয় রমজানের।মহাসমারোহে ইদ পালিত হচ্ছে জম্মু-কাশ্মীরেও। বাংলায় প্রত্যেক বছরের মতোই বিভিন্ন মসজিদে ইদের নামাজ পাঠের ব্যবস্থা করা হয়। কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে সকল মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ইদের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী।

টুইট করে দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...