Saturday, June 13, 2026

ইদের সকালে রিজওয়ানুরের বাড়িতে মমতা, সঙ্গী অভিষেক-বাবুল

Date:

Share post:

ইদের সকালে রেড রোডের অনুষ্ঠান শেষের পর রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইদের শুভেচ্ছা জানাতেই পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। রিজওয়ানুরের মা-সহ পরিবারের অন্যান্য লোকজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

এদিন প্রথমে রিজওয়ানুরের পার্ক সার্কাসের বাড়ির সামনে বেদিতে মালা দেন মুখ্যমন্ত্রী। এরপর বাড়িতে গিয়ে কথা বলেন রিজওয়ানুরের মা ও দাদা রুকবানুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে। গতবছরও ইদের দিন তাঁর মা পরিবারের লোকেদের শুভেচ্ছা জানাতে রিজওয়ানুরের বাড়িতে গিয়েছিলেন মমতা-অভিষেক।

যুগ বদলায়, বদলে যায় সময়। কিন্তু সন্তানহারা মায়ের তীব্র যন্ত্রণা বদলায় না। প্রায় ১৬ বছর আগে কলকাতার রাজপথ উত্তাল হয়ে উঠেছিল এক তরতাজা যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে। তখন বাম জমান। দিনটা ছিল ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর। পাতিপুকুরে রেললাইনের ধার থেকে ছেলের মৃতদেহ উদ্ধার হয়। খবর শুনে, কাঁদতে কাঁদতে ‘ইনসাফ’ চেয়েছিলেন কড়েয়ার রিজওয়ানুর রহমানের মা। তাঁর মৃত্যুর ঘটনায় বুদ্ধদেব ভট্টাচার্য-এর পুলিশের বড় কর্তাদের দিকে আঙুল উঠেছিল। অভিযোগ ছিল চক্রান্তের।
সেই সময় দোর্দন্ডপ্রতাপ বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিজওয়ানুরের মৃত্যুর বিচার চেয়ে পথে নেমেছিলেন।

এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রিজওয়ানুর এবং তাঁর পরিবারের লোকেদের ভুলে যাননি তিনি।

আরও পড়ুন:সং.ক্রমণ ছাড়াল ১২ হাজারের গণ্ডি, ফের ঊর্ধ্বমুখী দেশের কো.ভিড সং.ক্রমণ!


 

 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...