Saturday, April 4, 2026

কাশ্মীরে জ.ঙ্গি হা.মলার প্র.তিবাদ, ইদ পালন না করার সিদ্ধান্ত পুঞ্চে!

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে (J & K) ভারতীয় সেনার (Indian army) ট্রাকে যে হামলা হয়েছে সেই ট্রাকে করে ইফতারের ফল নিয়ে যাচ্ছিলেন সেনা জওয়ানরা। লস্কর-ই-তৈবার সাত জঙ্গি নির্মমভাবে হত্যা করেছে তাঁদের।শহিদ হয়েছেন পাঁচ জওয়ান। যে গ্রামের উদ্দেশ্যে সেনার ট্রাকটি যাচ্ছিল সেই সঙ্গীয়োতে (Sangiyote) গ্রামে এই বছর ইদ উৎসব পালন না করার সিদ্ধান্ত নিলেন গ্রামবাসীরা।

 

এই প্রথম নয় এর আগেও বারবার কাশ্মীরে ভারতীয় সেনাদের উপর হামলা করা হয়েছে। পুলওয়ামার স্মৃতি এখনও টাটকা। তাঁর মধ্যেই আবার এই ঘটনা। বৃহস্পতিবার পুঞ্চের (Poonch) যে জায়গায় হামলা চালানো হয়, তা নিয়ন্ত্রণরেখার ভিম্বার গলি থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত। ট্রাকটি বাসুনিতে রাষ্ট্রীয় রাইফেলসের সদর দফতর থেকে জিনিস নিয়ে আসছিল বলে সেনাসূত্রে জানা যায়।পুঞ্চ এবং রাজৌরির মধ্যে সেনার যান চলাচল হয় এই রাস্তা ধরেই।গভীর জঙ্গল থাকায় জঙ্গিরা সেখানে অনায়াসে গা ঢাকা দিয়েছিলেন বলেই জানিয়েছে গোয়েন্দা রিপোর্ট।প্রাথমিক তদন্ত অনুযায়ী, বৃহস্পতিবার জঙ্গিরা ‘রকেট-প্রপেলড গ্রেনেড’ এবং অ্যাসল্ট রাইফেল নিয়ে সেনার ট্রাকে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচজন জওয়ানের মৃত্যু হয়। আগামী মে’তে শ্রীনগরে যে জি২০ গোষ্ঠীর বৈঠক , তা বানচাল করার জন্যই এই হামলা করা হয় বলে মনে করা হচ্ছে।জঙ্গিদের খোঁজে ইতিমধ্যে চিরুনি তল্লাশি চলছে।

গ্রামবাসীরা বলছেন এই ঘটনা এতটাই মর্মান্তিক যে এরপর উৎসবে খুশির উদযাপন সম্ভব নয়। বৃহস্পতিবার সেনার তরফে আয়োজিত ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল সঙ্গীয়োতের অনেককেই। আমন্ত্রিত ছিলেন গ্রামের প্রধান মুখতিয়াজ খান। সোশ্যাল মিডিয়ায় জঙ্গি হামলার খবর আসতেই গ্রামে নেমে আসে শোকের ছায়া। এই আবহে ইদ পালন সম্ভব নয়। ভারতীয় সেনা জওয়ানদের রক্তে রাঙা কাশ্মীরের পুঞ্চে তাই আজ বিষাদের ছায়া।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...