Tuesday, April 7, 2026

সৌরভ-বিরাটের বিতর্ক নিয়ে কী বললেন শাস্ত্রী?

Date:

Share post:

বেশ কয়েকদিন ধরেই শিরোনামে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির বিতর্ক। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। নাম না করেও শাস্ত্রীর বিরাটের পাশে দাঁড়ালেন।

এদিন এক ক্রিকেট ওয়েবসাইটে সাক্ষাৎকারে শাস্ত্রীকে সৌরভ-কোহলি বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। জিজ্ঞাসা করা হয় ওই পরিস্থিতিতে থাকলে কী করতেন? এর জবাবে ভারতের প্রাক্তন কোচ বলেন, “আমার সঙ্গে সেই ক্রিকেটারের সম্পর্ক কেমন তার উপর অনেক কিছু নির্ভর করছে। যদি আমি কারও সঙ্গে কথা বলতে না চাই তাহলে চুপচাপ হেঁটে চলে যাব। তবে একটা কথা বলতে চাই। দিনের শেষে বাড়ি ফিরে বিশ্রাম নেওয়ার সময় সবারই একটা জিনিস মনে হওয়া উচিত যে, উন্নতির জায়গা এখনও রয়েছে। সে আপনার বয়স যা-ই হোক না কেন।” আর এতেই স্পষ্ট বিরাটের পাশে দাঁড়িয়ে সৌরভের দিকেই তির শাস্ত্রীর। অতীতে সৌরভ-শাস্ত্রীর সম্পর্ক নিয়ে বহু চর্চা হয়েছে। কোহলির মতোই শাস্ত্রীর সঙ্গেও সৌরভের সম্পর্ক মোটেও ভাল নয়।

আরও পড়ুন:ব‍্যর্থ রাহুলের ৬৮, লখনৌ-এর বিরুদ্ধে ৭ রানে জয় হার্দিকের গুজরাতের


 

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...