Saturday, June 27, 2026

ব‍্যর্থ রাহুলের ৬৮, লখনৌ-এর বিরুদ্ধে ৭ রানে জয় হার্দিকের গুজরাতের

Date:

Share post:

ব‍্যর্থ গেল কে এল রাহুলের ৬৮ রান। শনিবার আইপিএল-এর প্রথম ম‍্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত পেল গুজরাত টাইটান্স। এদিন কে এল রাহুলের লখনৌ-এর বিরুদ্ধে ৭ রানে জয় পায় হার্দিক পান্ডিয়ার গুজরাত। গুজরাতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করে গুজরাত। গুজরাতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৬৬ রান করেন তিনি। ৪৭ রান করেন ঋদ্ধিমান সাহা। শূন‍্যরানে আউট হন শুভমন গিল। লখনৌ-এর হয়ে দুটি করে উইকেট নেন স্টনিস এবং ক্রুনাল পান্ডিয়া।

জবাবে ব‍্যাট করতে নেমে ১২৮ গুটিয়ে যায় লখনৌ-এর ইনিংস। লখনৌ-এর হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক কে এল রাহুল। ৬৮ রান করেন তিনি। এদিন রেকর্ড ও গড়েন রাহুল। টি-২০ ক্রিকেটে ৭০০০ রান করেন তিনি। ২৪ রান করেন মায়ার্স। ক্রুনাল পান্ডিয়া করেন ২৩ রান। গুজরাতের হয়ে দুটি করে উইকেট নেন মোহিত শর্মা এবং নুর আহমেদ। একটি উইকেট নেন রশিদ খান।

আরও পড়ুন:কেকেআরের বিরুদ্ধে নামার আগে ধাক্কা চেন্নাই শিবিরে


 

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...