Monday, April 6, 2026

আর জি কর মেডিক্যাল কলেজের ২ ইনটার্ন সাসপেন্ড ও শোকজ  

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রকাশ্যে মদ্যপানের অভিযোগ উঠেছিল।শনিবার মধ্যরাতে ফায়ার এগজিটের বারান্দায় দাঁড়িয়ে মদ্যপানের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরতেই চাঞ্চল্য ছড়ায়।অভিযোগ ওঠে আর জি করের দুই ইনটার্নের বিরুদ্ধে।রবিবার ২ ইনটার্নকে সাসপেন্ড ও শোকজ করা হয়েছে।এই সিদ্ধান্তের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, শনিবার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ারে ক্যামেরায় ধরা পরে আরজিকরে স্বাস্থ্যকর্মীদের এই ছবি। ছবিতে যে দুজনকে দেখতে পাওয়া গিয়েছে, তারা আরজিকর মেডিক্যাল কলেজের ইনটার্ন বলে জানা যায়।

গতকাল রাত বারোটা থেকে একটা নাগাদ কলেজের দুই ইনটার্ন আরজি কর ট্রমা কেয়ারের ব্যালকনিতে পৌঁছায়। এরপর প্রকাশ্যে মদ্যপান সহ ধূমপান করেন দুজন। যা নিচে দাঁড়িয়ে থাকা এক রোগীর পরিজন ক্যামেরায় রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দিতেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।এরপরই রোগী ও তার পরিজনদের প্রশ্নের সম্মুখীন হয় হাসপাতাল কর্তৃপক্ষ। শহরের প্রাচীনতম হাসপাতালে খোদ একজন ডাক্তার কিভাবে প্রকাশ্যে ধূমপান করছেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন তারা।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...