Saturday, June 27, 2026

লজ্জা! বিজেপি শাসিত যোগীরাজ্যে নাবালিকা ও তার বন্ধুকে ধ*র্ষণ বাবার! ধৃ*ত পেশায় পঞ্চায়েত প্রধান

Date:

Share post:

আতিক খুন, উন্নাওয়ে নাবালিকাকে ধর্ষণ করে জামিনে মুক্তি পেয়ে ফের নির্যাতিতার বাড়িতে আগুনের ঘটনার পর ফের শিরোনামে যোগীরাজ্য। এবার নাবালিকা কন্যা এবং তার বন্ধুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তাঁরই বাবা। যোগীরাজ্যে একের পর এক নৃশংস হিংসার ঘটনা প্রমাণ করে উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশেই। যতই আদিত্যনাথ যোগী হুঙ্কার দেন, রাজ্য থেকে ‘অপরাধী’দের দমন করা হয়েছে। কিন্তু দিনের শেষে অপরাধের তালিকায় রোজই জায়গা করে নেয় যোগীরাজ্য উত্তরপ্রদেশ।

আরও পড়ুন:ডিএ মামলা: রাজ্য সরকারি কর্মীদের ‘সুপ্রিম’ অপেক্ষার মেয়াদ কী বাড়ল?

নাবালিকা কন্যা ও তার বন্ধুকে ধর্ষণের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরের। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে নির্যাতিতার বাবাকে। সাহারানপুরের এসপি অভিমন্যু মাঙ্গলিক জানিয়েছেন, শুক্রবার গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। অভিযুক্ত বিজেপি নেতা গঙ্গালদেহী থানার অন্তর্গত একটি গ্রামের পঞ্চায়েত প্রধান ছিলেন।

পুলিশ সূত্রের খবর, নির্যাতিতা থানায় অভিযোগ করে জানিয়েছে, তার বাবা তাকে এবং তার বন্ধুকে ধর্ষণ করতেন। ওই বন্ধু সভাল জেলার বাসিন্দা। সামাজিক চাপের কারণে প্রথমে বিষয়চি কাউকে জানায়নি তারা। পরে থানায় বিষয়টি জানায় তারা। এসপি জানিয়েছেন, নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। নির্যাতিতাদের পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, যোগীরাজ্যে আরও এক ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে। এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগের মতো ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়াতে। ইতিমধ্যেই নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে (২২) গ্রেফতার করা হয়েছে। ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণে করেছেন ওই যুবক বলে অভিযোগ নির্যাতিতার বাবার।

 

 

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...