Thursday, June 25, 2026

তেহট্টের বিধায়ককে নিয়ে সমাজমাধ্যমে ‘আপত্তিকর’ পোস্ট! গ্রে*ফতার বিজেপি নেতা

Date:

Share post:

নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা এবং জেলার মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা ইতি সরকারকে নিয়ে সমাজমধ্যমে ‘অবমাননাকর’ পোস্ট করার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। ধৃতের নাম রতন ভুঁইয়া। তাঁর ফেসবুক প্রোফাইল থেকে যে পোস্টটি করা হয়েছে, সেটির সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। ধৃতকে রবিবারই আদালতে তোলা হবে বলে খবর।

আরও পড়ুন:নাবালিকার অস্বাভাবিক মৃ.ত্যুতে রণ.ক্ষেত্র কালিয়াগঞ্জ! বিজেপির ‘পরিকল্পিত’ চক্রা.ন্ত, তোপ কুণালের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল ৪টে নাগাদ বেতাইয়ের দেবনাথপুর এলাকার বাসিন্দা রতন তাপস এবং ইতিকে নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন। ওই পোস্টে বিধায়ক এবং শাসক দলের ওই নেত্রীর সম্মানহানী হয়েছে বলে দাবি করে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রতনকে গ্রেফতার করা হয়। তাঁর ফেসবুকের দেওয়াল থেকে পোস্টটিও ইতিমধ্যেই মুছে ফেলা হয়েছে।

তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার বলেন, “অভিযোগের ভিত্তিতে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।”

 

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...