Saturday, June 6, 2026

পাঠকের চাহিদায় বিশ্ব বই দিবসে ফের প্রকাশিত হল সত্যম রায়চৌধুরীর দুটি বই

Date:

Share post:

বিশ্ব বই দিবসে ফের প্রকাশিত হল টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরীর দুটি বই ‘মহাত্মা ফর ইউ’ এবং ‘বঙ্গবন্ধু ফর ইউ’। রবিবার বই দুটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ লেখক সত্যম রায়চৌধুরী এবং তাঁর স্ত্রী মৌ রায়চৌধুরী। ছিলেন প্রবীণ সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বাংলাদেশে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত দেব মুখোপাধ্যায়, সাংবাদিক জয়ন্ত ঘোষাল, দিল্লির শিক্ষামন্ত্রী অতিশি সিং সহ বিশিষ্টরা।

 

লেখক সত্যম রায়চৌধুরী বলেন, এর আগে ২০২১ সালে বই দুটি প্রথম প্রকাশিত হয়। প্রাক্তন আইপিএস অফিসার কিরন বেদি তাঁর বই প্রকাশ করেছিলেন। পাঠকদের কাছে বই দুটির চাহিদা যথেষ্ট। মূলত তাদের সেই ইচ্ছাকে প্রাধান্য দিয়েই দুটি বই ফের প্রকাশিত হল।
প্রসঙ্গত, ইউনেস্কো এর সহায়তায় মোট ৩২টি দেশে সত্যম রায়চৌধুরীর এই বই দুটি প্রকাশিত হয়।

আরও পড়ুন- বিশ্বের উষ্ণতম বছর ২০২২! প্রকাশ্যে রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু রিপোর্ট

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...