Thursday, April 9, 2026

ডিএ মামলা: রাজ্য সরকারি কর্মীদের ‘সুপ্রিম’ অপেক্ষার মেয়াদ কী বাড়ল?

Date:

Share post:

ফের সুপ্রিম কোর্টে পিছোল ডিএ মামলার শুনানি। আগামী সোমবার ২৪ এপ্রিল বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি জেবি পার্ডিওয়ালার বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কারণে ওই দিন জেবি পার্ডিওয়ালা আদালতে উপস্থিত থাকবেন না বলে জানা গেছে। এই কারণেই বিচারপতি দীনেশ মাহেশ্বরীর সঙ্গে বিচারপতি দীপঙ্কর দত্তকে নিয়ে বেঞ্চ তৈরির কথা বলা হয়। কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত বাঙালি বলে আগেই নিজেকে এই মামলা থেকে সরিয়ে নিয়েছিলেন। ফলে সোমবার এই মামলার শুনানি হবে না। স্বভাবতই অনির্দিষ্ট কালের জন্য মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:নবান্নে ডিএ বৈঠক নিষ্ফলা, ৬ মে কলকাতায় মহামিছিলের ডাক যৌথ মঞ্চের

ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় বারেবারেই পিছিয়ে যাচ্ছে। গত বছর ৫ ডিসেম্বর মামলাটি প্রথম বার শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠে। পরে শুনানির দিন পিছিয়ে ১৪ ডিসেম্বর করা হয়। তা পিছিয়ে হয় ১১ ফেব্রুয়ারি। সেই শুনানিও পিছিয়ে যায়। ঠিক হয় ২১ মার্চ হবে। কিন্তু সেদিনও স্থগিত হয়ে যায় মহার্ঘ ভাতা মামলার শুনানি। এরপর বিচারপতি দীপঙ্কর দত্ত মামলা থেকে সরে দাঁড়ান। পর ডিএ মামলার বেঞ্চ বদল হয়েছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীকে নিয়ে বেঞ্চ গঠন করা হয়েছিল। কিন্তু বিচারপতি হৃষিকেশ রায়ও সরে দাঁড়ান। ফলে বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারকে নিয়ে ফের নতুন বেঞ্চ গঠন হয়।

এর আগের দিন বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও সঞ্জয় কুমারের বেঞ্চে মামলার শুনানি হয়। সোমবার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি জেবি পার্ডিওয়ালার বেঞ্চে। কিন্তু বিচারপতি পার্ডিওয়ালা থাকতে না পারায় এই মামলার শুনানি হবে না। আবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী ১৪ মে অবসর নিচ্ছেন। অন্যদিকে ১৯ মে থেকে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি পড়ে যাবে। কাজেই সব মিলিয়ে ডিএ মামলার শুনানি অনিশ্চিত হয়ে পড়েছে। শোনা যাচ্ছে, অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে যেতে পারে মামলার শুনানি।

 

 

Related articles

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...