Friday, March 20, 2026

কাজে এল না গ্রিন-সূর্যকুমারের দুরন্ত ইনিংস, মুম্বইকে ১৩ রানে হারাল পাঞ্জাব

Date:

Share post:

শনিবার আইপিএল-এর দ্বিতীয় ম‍্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পেল পাঞ্জাব কিংস। এদিন রোহিত শর্মাদের বিরুদ্ধে ১৩ রানে জিতল স‍্যাম কুরানের দল। পাঞ্জাবের হয়ে দুরন্ত ইনিংস খেলেন স‍্যাম কুরান। ৫৫ রান করেন তিনি। বল হাতে চার উইকেট অর্শদীপ সিং-এর।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৪ রান করে পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে দুরন্ত ইনিংস খেলেন স‍্যাম কুরান। ৫৫ রান করেন তিনি। ১১ রান করেন ম‍্যাথউ র্শট। লিভিংস্টন করেন ১৯ রান। ৪১ রান করেন হরমনপ্রীত সিং। মুম্বইয়ের হয়ে দুটি করে উইকেট নেন ক‍্যামারুন গ্রীন এবং পীয়ুশ চাওলা। একটি করে উইকেট নেন অর্জুন তেন্ডুলকর, ব্রেনডফ এবং জোর্ফা আর্চে।

জবাবে ব‍্যাট করতে নেমে ২০১ রানে গুটিয়ে যায় মুম্বই। মুম্বইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন ক‍্যামারুন গ্রিন। ৬৭ রান করেন তিনি। ৪৪ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ১ রান করেন ইশান কিষান। ৫৭ রান করেন সূর্যকুমার যাদব। ২৫ রানে অপরাজিত টিম ডাভিদ। পাঞ্জাবের হয়ে চার উইকেট নেন অর্শদীপ সিং। একটি করে উইকেট নেন নাথান ইলিস এবং লিভিংস্টোন।

আরও পড়ুন:সুখবর দিল্লি শিবিরে, উদ্ধার চুরি যাওয়া সরঞ্জাম, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ওয়ার্নারের


 

Related articles

বাংলা ভেঙে নতুন রাজ্যের ছক! ভোটের পরেই ডিলিমিটেশন: বিস্ফোরক অভিযোগ মমতার

“ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়৷ উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির...

একই দিনে বাড়ল বিশেষ পেট্রোল-ডিজেলের দাম: সামগ্রিক দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা

নরেন্দ্র মোদি সরকারে জমানায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ যেন একটা কাল্পনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটের কোনও...

নির্বাচন আসা পর্যন্ত কীভাবে SIR শেষ: সাপ্লিমেন্টারি তালিকা না প্রকাশে সন্দেহ মমতার

একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ার লজিকাল ডিসক্রিপেন্সি মামলার তালিকা এখনও বের করছে...

শাহি-ভোজ করিয়েও ব্রাত্য শালবনীর আদিবাসী পরিবার

একসময় জঙ্গলমহলে শালবনী ব্লকের যে আদিবাসী বাড়িতে ভূরিভোজ সেরে "আব কি বার, দো'শো পার" স্লোগান তুলেছিলেন অমিত শাহ-সহ...