Saturday, June 20, 2026

৫টি অ্যাপ ক্যাব সংস্থার বিরুদ্ধে ক.ড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য! তালিকায় কারা? জানুন

Date:

Share post:

৫টি বেসরকারি অ্য়াপ ক্যাব সংস্থার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। রাজ্যের পরিবহণ দফতরের অভিযোগ, সরকারি নিয়ম না মেনে এই সংস্থাগুলি ব্যবসা করছে। তার জেরেই আইনি পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর। যে সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে সেগুলি হল ইন ড্রাইভ, আরইভিভি, র‌্যাপিডো, জুম এবং মাই চয়েজ।

২০২১ সালে অ্য়াপ ক্যাব সংস্থাগুলির উপর নির্দিষ্ট বিধি বেঁধে দেওয়া হয়। অভিযোগ, কোনও নিয়ম মানছে না অ্যাপ ক্যাব সংস্থাগুলি। পরিবহণ দফতর সূত্রে খবর, আগেও এই সংস্থাগুলিকে শোকজ করা হয়। সন্তোষজনক কোনও উত্তর আসেনি। এবার ১৯৩(২) ধারায় এই সংস্থাগুলিকে ২৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। রাজ্যের পরিবহণ দফতরের অনুমতি না নিয়ে ব্যবসা শুরু করাতেই এই সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্য। কিছু সংস্থার বৈধ লাইসেন্স আছে। কিন্তু অনেক সংস্থার বৈধ লাইসেন্স নেই। পরিবহণ দফতরের মতে, এই সংস্থাগুলির বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে, তারা যাত্রীদের কোনও দায় নেবে না। এই কারণেই এই কড়া পদক্ষেপ করতে পারে রাজ্য।

আরও পড়ুন- “আদালত নয়, সংসদই আদর্শ জায়গা”! সমলি.ঙ্গ বিবাহ ইস্যুতে ফের বি.স্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী  

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...