Saturday, April 4, 2026

নির্বাচনের আগে আচমকাই অসুস্থ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী! চিন্তায় JDS নেতা-কর্মীরা

Date:

Share post:

কর্নাটকে বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Election) হতে আর হাতে গোনা সপ্তাহ দুয়েক বাকি। ইতিমধ্যে সমস্ত আসনে প্রার্থী ঘোষণাও করেছে দল। জোরকদমে চলছে প্রচার। আর এমন পরিস্থিতিতে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডিএস নেতা এইচডি কুমারস্বামী (HD Kumaraswamy)। জানা গিয়েছে, জ্বরের পাশাপাশি প্রবল শারীরিক ক্লান্তি ও দুর্বলতা নিয়ে তিনি শনিবার হাসপাতালে ভর্তি হন। জেডিএস সুপ্রিমো (JDS Supremo) বর্তমানে বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে (Bengaluru Manipal Hospital) চিকিৎসাধীন। তবে হাসপাতাল সুত্রে খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আর আচমকাই নির্বাচনের আগে জেডিএস সুপ্রিমোর অসুস্থতায় চিন্তিত হয়ে পড়েন তাঁর দলের নেতা-কর্মীরা।

পরিবার সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই শরীর খারাপ ছিল কুমারস্বামীর। শনিবার দুপুর থেকে প্রবল জ্বর আসে। তারপরই শনিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, অস্বাভাবিক ক্লান্তি এবং সামগ্রিক দুর্বলতা থাকলেও বর্তমানে জ্বর নেই তাঁর। প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা করা হয়েছে। আপাতত তাঁকে ওষুধের মাধ্যমে স্থিতিশীল রাখা হয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি।

উল্লেখ্য, আগামী ১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচন। ১৩ মে ফলপ্রকাশ হবে। দক্ষিণ ভারতের রাজ্যের নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে কংগ্রেস (Congress), বিজেপি (BJP) ও জেডিএস (JDA)-এর মধ্যে। ২০১৮ সালে নির্বাচনের ফল প্রকাশের পর কর্নাটকের ক্ষমতা দখল নিয়ে টান টান নাটকের সাক্ষী ছিল গোটা দেশ। শেষমেশ কংগ্রেসের সমর্থনে সরকার গড়ে জেডিএস। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন কুমারস্বামী। কিন্তু সেই সরকার মেয়াদ পূর্ণ করতে পারেনি। জেডিএস-কংগ্রেসের সরকার ফেলে বিজেপি সরকার গঠন করে কর্নাটকে। ২২৪ আসনের কয়েকটি বাদে বাকি আসনে প্রার্থী দিয়েছে জেডিএস। কুমারস্বামী নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছান্নাপাটান্না বিধানসভা কেন্দ্র থেকে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...