Tuesday, June 23, 2026

ভূস্বর্গে ‘পাঠান’! মন্নত ছেড়ে কাশ্মীরেই আস্তানা গড়লেন শাহরুখ

Date:

Share post:

শ্রীনগরের মাল্টিপ্লেক্সে উপচে পড়া ভিড় প্রমাণ করে দিয়েছিল সত্যি কাশ্মীরের (Kashmir) কাছে ‘পাঠান’ (Pathan) বরাবর স্পেশাল। কিন্তু সে না হয় গেল সিনেমার কথা, বাস্তবে সিনেমার হিরো কি এতটাই জনপ্রিয় ভূস্বর্গে ? গুলমার্গ থেকে শুরু করে সোনমার্গ, পহেলগাঁও থেকে ডাল লেক সর্বত্রই বাদশা বন্দনা। কারণ কিং শাহরুখ খান (Shahrukh Khan) যে এখন কাশ্মীরে। মুম্বইয়ের মন্নত (Mannat) নয়, আগামী বেশ কিছুদিনের জন্য কাশ্মীরেই থাকছেন শাহরুখ খান (SRK)। কারণটা তাঁর ফ্যানেদের কাছে অবশ্য অজানা নয়। পরিচালক রাজকুমার হিরানির (Rajkumat Hirani) ‘ডাঙ্কি’ (Dunki) ছবির শুটিং করছেন পাঠান খান। আর তাই আপাতত সাদা বরফের চাদরে মোড়া কাশ্মীরের (Kashmir) সঙ্গে নিজের রোমান্টিক স্টাইলে কেমিস্ট্রি গড়তে ব্যস্ত শাহরুখ।

‘পাঠান’ ছবির সাফল্য প্রমাণ করে দিয়েছে ৫৭ বছরেও জনপ্রিয়তা এতোটুকু কমেনি। বরং শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার ডায়লগ অনুযায়ী আরও বেশ কিছু বছর দাপিয়ে ব্যাটিং করতে হবে তাঁকে। প্রায় সাড়ে চার বছর পর কামব্যাক করায় দর্শকরা ভালোবাসা উজাড় করে দিয়েছেন। শাহরুখও প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি। এবার ব্যাক টু ব্যাক দুটো ছবির আশায় তাঁর ফ্যানেরা। এই বছরের মাঝামাঝি সময়ে ‘ জওয়ান’ মুক্তি পাওয়ার কথা আছে। তবে ‘ডাঙ্কি’ নিয়ে আলাদা উন্মাদনা রয়েছে বাদশা অনুরাগীদের মনে। এই ছবিতে পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার কাজ করছেন শাহরুখ খান। সিনে ঘোষণার টিজার থেকেই উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। আপাতত জোর কদমে চলছে কাশ্মীরে শুটিং। তাপসি পান্নুও (Taapsee Pannu) রয়েছেন সেখানেই। ভূস্বর্গে শাহরুখ খানের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এত কাছ থেকে কিং খানকে দেখে আবেগে আপ্লুত তাঁরাও।

 

 

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...