Saturday, June 13, 2026

সংখ্যালঘু অধ্যুষিত তিন জেলা সফরে যাবেন ফিরহাদ হাকিম

Date:

Share post:

মাস কয়েকের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট। সেই ভোটকে পাখির চোখ করে, সংখ্যালঘু অধ্যুষিত তিন জেলার সফরে যাবেন ফিরহাদ হাকিম। সব ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকেই মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলা সফরে যাবেন ফিরহাদ। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার মেয়রকে এই তিন জেলা সফরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।প্রকাশ্য জনসভার পাশাপাশি, জেলার নেতাদের নিয়ে ঘরোয়া বৈঠক করবেন পুরমন্ত্রী।
বর্তমানে সাংগঠনিক ভাবে হাওড়া, হুগলি এবং বীরভূম জেলার দায়িত্বে রয়েছেন ফিরহাদ। কিন্তু তৃণমূল নেতৃত্বের অন্যতম সংখ্যালঘু মুখ ফিরহাদকেই সংখ্যালঘু অধ্যুষিত জেলায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দল। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে অপ্রত্যাশিত ভাবে পরাজিত হতে হয়েছে তৃণমূলকে। গত বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটের ওপর তৃণমূলের যে আধিপত্য দেখা গিয়েছিল, তা এই উপনির্বাচনে দেখা যায়নি।সেই ভোট ফের ফিরে পেতে তাই দলের সংখ্যালঘু শীর্ষ নেতাকেই দায়িত্ব দিয়েছে শাসকদল।
মঙ্গলবার থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা শুরু হচ্ছে। সেই যাত্রার মধ্যে দিয়েই তিনি রাজ্যের সব জেলা ছুঁয়ে যাবেন। আপাতত দুই মাস গ্রামে জনসংযোগ যাত্রায় থাকবেন অভিষেক। বদলে সংখ্যালঘু অধ্যুষিত তিন জেলায় ফিরহাদকে পাঠিয়ে পঞ্চায়েত ভোটে নিজেদের রাজনৈতিক জমি পাকা করাই লক্ষ্য তৃণমূল নেতৃত্বের।

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...