Saturday, June 13, 2026

যৌন হেনস্তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহিলা কুস্তিগিররা

Date:

Share post:

সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আগেই পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ৭ জন মহিলা কুস্তিগির। চলতি বছরের শুরুর দিকেই ভারতের সেরা কুস্তিগিররা যন্তর মন্তরে ধরনা শুরু করেছিলেন। সেই সময়ে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন তাঁরা। কিন্তু আইনি পথে কোনও অভিযোগ দায়ের হয়নি বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে।সুবিচার না পেয়ে এবার আইনি লড়াইয়ের পথে হাঁটলেন কুস্তিগিররা।
ফেডারেশনের পক্ষ থেকে এফআইআর দায়ের করতে হবে কুস্তি ফেডারেশনের সচিবের বিরুদ্ধে। এই দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের হয়েছে। কমনওয়েলথ পদকজয়ী ভিনেশ ফোগাট-সহ সাত মহিলা কুস্তিগির আবেদন জানিয়েছেন শীর্ষ আদালতে।আসলে দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও ফেডারেশনের তরফে এফআইআর দায়ের হয়নি ব্রিজভূষণের বিরুদ্ধে। তার প্রতিবাদে রবিবার থেকে ফের ধরনা শুরু করেছেন দেশের শীর্ষস্থানীয় কুস্তিগিররা।
জানা গিয়েছে, কমিটির কাজে সন্তুষ্ট হতে পারেননি প্রতিবাদী কুস্তিগিররা। সেই জন্যই ফের নতুন করে এই অভিযোগ প্রকাশ্যে আনা হয়েছে। কুস্তিগিরদের দাবি, মোদি সরকারের প্রতি তাঁদের বিশ্বাস ছিল। কিন্তু সরকারি কার্যকলাপের উপর আর তাঁরা আস্থা রাখতে পারছেন না। তাই আগের বার আইনি লড়াইয়ের পথে না হাঁটলেও এবার অন্য পদক্ষেপ নিতে বাধ্য হলেন তারা। যদিও তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ব্রিজভূষণ।
সোমবার অবশ্য জানা যায়, ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। যৌন হেনস্তার অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক যে কমিটি গঠন করেছিল, সেই কমিটির রিপোর্ট জানতে চেয়েছে দিল্লি পুলিশ।

 

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...