Friday, June 26, 2026

জনসংযোগ যাত্রা: অভিনন্দন মমতার, পাল্টা টুইটে দলনেত্রীকে ধন্যবাদ অভিষেকের

Date:

Share post:

তৃণমূলে নব জোয়ার- এই ধরনের কর্মসূচি এই প্রথম নিয়েছে জোড়াফুল শিবির। মঙ্গলবার, থেকে যাত্রা শুরু। সোমবারেই দু মাসের জন্য ঘর ছেড়ে রওনা হচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে সোমবার সকালে এই জনসংযোগ যাত্রার সাফল্য কামনা করে এবং অভিনন্দন জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। দিদিকে টুইট করে ধন্যবাদ জানিয়ে এই বার্তা দিলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

নিজের টুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,
“প্রথম ধরনের রাজনৈতিক প্রচারাভিযান- তৃণমূলে নব জোয়ার। আমি অভিষেক এবং সমস্ত দলীয় কর্মীদের রাজ্যজুড়ে #JonoSanjogYatra শুরু করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই।
আমরা তৃণমূলে প্রগতি ও উন্নয়নের একটি নতুন তরঙ্গের সূচনা করার লক্ষ্য নিয়েছি। এজন্য আমরা বিনীতভাবে এই প্রচেষ্টা সফল করার জন্য বাংলার মানুষের আশীর্বাদ কামনা করছি।”

এর উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন,
“ধন্যবাদ দিদি! জাতি, গোষ্ঠী, ধর্ম বা রাজনৈতিক দল নির্বিশেষে সমস্ত পরিবারের কাছে আপনার জন কল্যাণমূলক উদ্যোগগুলি পৌঁছনোর বিষয়ে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। পশ্চিমবঙ্গ অন্যদের কাছে অনুপ্রেরণার আলোকবর্তিকা হিসাবে কাজ চালিয়ে যাবে।”


জনসংযোগ যাত্রায় সোমবার থেকে টানা দুমাস বাংলার পথে ঘুরবেন, রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। স্থানীয়দের থেকে জেনে নেবেন, তৃণমূলের প্রার্থী হিসেবে কাকে দেখতে চান তাঁরা। তীব্র গরম সত্ত্বেও ২৫ তারিখ থেকে জনসংযোগ যাত্রায় বেরোবেন অভিষেক সঙ্গে থাকবেন বেশ কয়েকজন তৃণমূল নেতা- সাংবাদিক বৈঠকে একথা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে অভিষেক জানান, “দুমাস রাস্তাতেই থাকব। বাড়ি ফিরব না।” সেই মতোই শুরু হচ্ছে তৃণমূলে নব জোয়ার।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...