Saturday, June 27, 2026

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন‍্য দল ঘোষণা বিসিসিআইয়ের, দলে ফিরলেন রাহানে

Date:

Share post:

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন‍্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার সকালে১৫ জনের দল ঘোষণা বিসিসিআইয়ের। দলে রয়েছে চমক। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন অজিঙ্কে রাহানে। দলে রয়েছেন কে এল রাহুলও। দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। যদিও সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি বোর্ডের তরফ থেকে। চোট থাকায় দলে নেই যশপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়র।

৭ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের ওভালে হবে সেই ম্যাচ। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। আইপিএলের পরেই ইংল্যান্ডে সেই ফাইনাল খেলতে যাবেন রোহিতরা। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ঘোষণা দলে ওপেনার হিসাবে রয়েছেন শুভমন গিল, রোহিত শর্মা এবং কে এল রাহুল। রয়েছেন চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি।

ঘোষণা করা আসন্ন টেস্ট চ‍্যাম্পিয়নশিপ দলে রয়েছেন তিন স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প‍্যাটেল। নেওয়া হয়েছে পেসার অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে। দলে রয়েছেন চার পেসার। মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট।

একনজরে বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে, কে এল রাহুল, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প‍্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকাট।

আরও পড়ুন:বোলারদের দাপট, হায়দরাবাদকে হারিয়ে ফের জয় পেল দিল্লি


 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...