Saturday, April 4, 2026

রাজস্থানের বিরুদ্ধে ম‍্যাচ জিতেও বিরাট ক্ষতি আরসিবির

Date:

Share post:

রবিবার রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে ম‍‍্যাচ জেতে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। তবে ম‍্যাচ জিতেও আর্থিক ক্ষতি আরসিবির। বেশি ক্ষতি হল অধিনায়ক বিরাট কোহলির। রবিবার রাজস্থানের বিরুদ্ধে আরসিবি-র অধিনায়ক ছিলেন তিনি। সেই ম‍্যাচে মন্থর ওভার রেটে বল করার জন্য শাস্তি দেওয়া হল বিরাটদের। আর এর কারণে চলতি  মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার মন্থর ওভার রেটের শাস্তি পেলন ডুপ্লেসিরা।

রাজস্থান ম‍্যাচে মন্থর ওভার রেটের জন‍্য বিরাটের ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে। সেই সঙ্গে বেঙ্গালুরুর প্রথম একাদশে থাকা ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফি-র ২৫ শতাংশ দিতে হবে। একই ভুল দ্বিতীয়বার করার জন্যই বিরাটকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে দলের ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে।

এই নিয়ে আইপিএলের তরফে বলা হয়েছে, “২৩ এপ্রিল বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে মন্থর ওভার রেটে বল করার জন্য আরসিবি-র অধিনায়ক বিরাট কোহলিকে বিরাট অঙ্কের জরিমানা করা হয়েছে।”

আরও পড়ুন:আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন‍্য দল ঘোষণা বিসিসিআইয়ের, দলে ফিরলেন রাহানে

 

 

Related articles

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...