Wednesday, March 18, 2026

রেড সেলের “মিস বনিতা”র আসরে চাঁদের হাট

Date:

Share post:

বর্তমানে শহরে বিভিন্ন ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা হয়ে থাকে। কোথাও প্রতিযোগীর বুদ্ধিমত্তা আবার কোথাও তীক্ষ্ণ জ্ঞান পরিমাপের ওপর প্রতিযোগী বাছাই হয়ে থাকে। এবার সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রতিভার খোঁজে “মিস বনিতা’ ২০২৩”। আয়োজক রেড সেল, সহযোগিতায় টেক্সভো ইন্ডিয়া। মিস বনিতা -২৩নামক এই ট্যালেন্ট শো এর মাধ্যমে সত্যিকারের প্রতিভারা সেরার সেরা শিরোপা জিতে নিলেন। আজ কলকাতার এক অভিজাত হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে সৌন্দর্য প্রতিযোগিতা মিস বনিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হল।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরিজিৎ দত্ত, ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা, সমাজসেবী সুভাষ বোস, ফ্যাশন মেন্টর কুন্তনীল দাস, ডায়টেশিযন শ্রেয়শী ভৌমিক সিনহা, মডেল মাধবিলতা সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহিলাদের বয়সসীমা ১৮ বছর থেকে ৩o বছরের মধ্যে সীমাবদ্ধ। প্রতিযোগিতা টেক্সভো ইন্ডিয়ার কর্ণধার মৌসুমী নায়েক জানালেন মূলত নিখুঁত প্রতিভার অধিকারীকে এই প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা হল।

এদিনের অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন জয় ব্যানার্জী, লীনা গাঙ্গুলী, পাপিয়া অধিকারী, প্রবীর গুপ্তা, কুণাল পারেখ, দেবজিত সরকার সহ আরো অনেকে। এদিন মঞ্চে সম্বর্ধিত হলেন ক্রীয়া সংগঠক স্বপন ব্যানার্জী।

সফল বিজয়ীনি সানা চক্রবর্তি, মৌমিতা বিশ্বাস ও মৌলী দাস অধিকারীদের মাথায় “মিস বনীতার ২০২৩” গোল্ড অ্যান্ড ডায়মন্ড বাজার মুকুট পরিয়ে দেন মদন মিত্র এবং জয় ব্যানার্জী এবং গোল্ড অ্যান্ড ডায়মন্ড বাজারের কর্নধার মধুজা দে। হেড টার্নারস উপহার পেলেন বিজয়ীরা। এদিনের অনুষ্ঠানের আলোচিত বিষয় ছিল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের রাম্পে হাটা ।

আরও পড়ুন- স্বনির্ভর গোষ্ঠীর পরিচালনায় নবান্নে খুলল নতুন ক্যান্টিন ‘খাদ্য ছায়া’

spot_img

Related articles

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...