Saturday, March 14, 2026

সিবিআইয়ের তলব, নিজাম প্যালেসে হাজির তেহট্টের বিধায়ক 

Date:

Share post:

বাড়িতে টানা ১৫ ঘণ্টা তল্লাশি চালানোর পরেও ফের নিজাম প্যালেসে হাজিরার চিঠি দেওয়া হল নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহাকে। আগামিকালই বুধবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু মঙ্গলবারই তিনি হাজির হন।

নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা নিয়েছেন তিনি। এমনই অভিযোগ তাপস সাহার বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতেই তাপস সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই।
সিবিআই তল্লাশি শেষ হওয়ার পর লোক ডেকে মাংসভাত খাইয়েছিলেন! তেহট্টের বিধায়ক।নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী। চলতি সপ্তাহেই তাঁকে নিজাম প্যালেসে দেখা করার জন্য তলব করা হয়েছিল বলে জানা গিয়েছিল সংস্থার এক আধিকারিকের সূত্রে।অবশ্য, মঙ্গলবারই তেহট্টের বিধায়ক নিজাম প্যালেসে হাজির হন।

এদিকে আবার ইডির ব়্যাডারেও রয়েছেন তাপস সাহা। সিবিআই-র দায়ের করা এফআইআরের পরেই ইডির স্ক্যানারে চলে এসেছেন তাপস সাহা। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই সিবিআই তাপস সাহার বিরুদ্ধে তৎপরতা শুরু করেছে।গত শুক্রবার, ইদের আগের দিন বিকেলে তাপসের তেহট্টের বাড়িতে বিশেষ অভিযান চালায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১২ জন আধিকারিক তল্লাশি চালান তাপসের বাড়ি, তাঁর আপ্তসহায়কের বাড়ি, এমনকি, বাড়ির পাশে পুকুরপাড়েও। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাতে তাপসেরও বড় ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই সব অভিযোগের জেরেই শুক্রবার দুপুর সাড়ে ৩টে নাগাদ তাপসের বাড়িতে শুরু হয় সিবিআইয়ের তল্লাশি। পাশাপাশি চলতে থাকে তাপসকে জিজ্ঞাসাবাদ পর্বও। পর দিন ভোর সওয়া ৬টা পর্যন্ত চলে সিবিআইয়ের অভিযান।

টানা ১৫ ঘণ্টার ওই অভিযানের পর তাপসের বাড়ি থেকে কিছু নথি পাওয়া গিয়েছিল। তাপসকে সেদিন গ্রেফতার করেনি সিবিআই। পরে তাপস দাবি করেছিলেন, সিবিআই তাঁকে বলেছে, তিনি নাকি ‘রাজনৈতিক চক্রান্তের শিকার’। যদিও সিবিআই সূত্রে এই দাবির কোনও সত্যতা মেলেনি। এর মধ্যেই তাপসকে কলকাতায় ডেকে পাঠিয়েছে সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, তাপসের বাড়ির পাশের পুকুরপাড়ে বেশ কিছু নথি পোড়ানোর প্রমাণ পাওয়া গিয়েছে। পরীক্ষা করার জন্য সেই পুড়ে যাওয়া নথির নমুনাও সংগ্রহ করেছে সিবিআই। যদিও তাপসকে সেই নথিসংক্রান্ত বিষয়ে ডাকা হয়নি। সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, গত সপ্তাহে কর্নাটক এবং রাজ্যের ছ’টি জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআইয়ের দল। সেখান থেকেও কিছু নথি পাওয়া গিয়েছে। সে ব্যাপারে তাপসকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

 

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...