Saturday, April 4, 2026

মঙ্গলেও মহানগরীতে মেঘলা আকাশ! আজও কী বৃষ্টিতে ভিজবে রাজপথ?

Date:

Share post:

তীব্র দাবদাহের পর বহু কাঙ্খিত বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা। ঝমঝমিয়ে বৃষ্টির পর একলাফে অনেকটাই নেমেছে কলকাতার তাপমাত্রা।গরম তো নেইই উল্টে বৈশাখেও ঠাণ্ডা শীতল হাওয়ায় ফ্যানও বন্ধ করছে কেউ কেউ। সোমের পর কী মঙ্গলেও মহানগরীতে মেঘলা আকাশ। তবে কী আজও বৃষ্টিতে ভিজবে কলকাতা? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?

আরও পড়ুনঃরাজ্যের অনুমতির অপেক্ষা নয়, CBI-কে ক্ষমতা দিতে নয়া আইনের প্রস্তাব কেন্দ্রের


মঙ্গলবার সকাল থেকেই স্বস্তিদায়ক আবহাওয়া। ভোরের দিকে ঠান্ডা ভাবও মালুম হয়েছে। এমনকি, ফ্যান পর্যন্ত চালাতে হয়নি কোথাও। যদিও সকালে কলকাতার আকাশে সূর্যের দেখা মিলেছে। তবে বেলা গড়াতেই মেঘে ঢেকেছে আকাশ। হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে।সোমবার বৃষ্টির পর তাপমাত্রা একলাফে অনেকটাই কমেছে। মঙ্গলেও শহরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩২ ডিগ্রি।

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আর তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। আগামী ৩ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তার পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা আবার ২-৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

 

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...