Wednesday, March 25, 2026

ইডি আধিকারিকরা দফতরে পৌঁছনোর আগেই বাবাকে নিয়ে সিজিও কমপ্লেক্সে অয়ন শীলের ছেলের বান্ধবী

Date:

Share post:

সাতসকালেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)র তলবে হাজিরা দিলেন অয়ন শীলের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়। ইমনের সঙ্গে ছিলেন তাঁর বাবা, বিভাস গঙ্গোপাধ্যায়।বুধবার ইডি আধিকারিকরা সিজিও কমপ্লেক্সের দফতরে ঢোকার আগেই সকাল সাড়ে ৬টা নাগাদ ইডির দফতরে পৌঁছে যান বাবা ও মেয়ে।

আরও পড়ুন:তৃণমূলে নবজোয়ারে ঝড় তুলেছেন অভিষেক, জলপাইগুড়িতে চলছে চূড়ান্ত প্রস্তুতি

এনফোর্সমেন্ট ডিরক্টরেটের তরফে দাবি, অয়নের ছেলে অভিষেকের সঙ্গে দু’টি সংস্থায় যৌথ অংশীদারি রয়েছে ইমনের। শুধু তাই নয়, ২০২০ সালের সেপ্টেম্বরে হুগলিতে এক কোটি টাকা দিয়ে অভিষেক ও ইমনের নামে একটি জমিও কিনেছিলেন অয়ন শীল। এদিকে ইমনের বাবা বিভাস গঙ্গোপাধ্যায় পুর ও নগরোন্নয়ন দফতরের আমলা। তাই নিয়োগ দুর্নীতিতে ইমন এবং তাঁর বাবার কোনও যোগ রয়েছে কি না, তা জানতেই তলব করেছিল ইডি।আজ তাঁদের বয়ান রেকর্ড করা হতে পারে।

ইডির সূত্র জানিয়েছিল, সম্প্রতি অয়ন শীলের স্ত্রী কাকলি ও ছেলে অভিষেক শীলকে জেরার পর দু’জনই দাবি করেছেন যে, অয়নের দুর্নীতির কার্যকলাপ সম্পর্কে তাঁরা কেউ কিছুই জানতেন না। দিল্লির ছাত্র অভিষেক ও তাঁর বান্ধবী ইমন গঙ্গোপাধ‌্যায়ের নামে যৌথভাবে যে পেট্রোল পাম্প, রেস্তরাঁ, বেসরকারি সংস্থা, একাধিক সম্পত্তি বা ব্যাংক অ‌্যাকাউন্ট রয়েছে, সেই সম্পর্কে অভিষেক কিছুই জানতেন না বলে তাঁর দাবি। ইডিকে অভিষেক জানান, তাঁর বাবা যেভাবে সই করতে বলেছেন, তিনি সই করে দিয়েছেন মাত্র। আয়কর রিটার্ন (IT) সম্পর্কেও কিছু জানেন না তিনি। এরপরই এই সংক্রান্ত বিস্তারিত তথ‌্য জানতে ইমন গঙ্গোপাধ‌্যায়কে ইডি তলব করে।সেইমত বুধের সকালেই বাবাকে সঙ্গে নিয়ে হাজিরা দেয় ইমন।

 

 

Related articles

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...