Saturday, March 28, 2026

বাঙালিকে অপ*মান! নওয়াজের বিরুদ্ধে মা.মলা দায়ের হাইকোর্টের আইনজীবীর

Date:

Share post:

ব্যক্তিগত জীবন নিয়ে সমস্যায় পড়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। স্ত্রী আলিয়া সিদ্দিকির (Alia Siddiqui)সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা ঘিরে বলিউডে জোরদার সমালোচনার মুখোমুখি হয়েছেন অভিনেতা। সেই মামলা মিটতে না মিটতেই এবার বিজ্ঞাপনে বাঙালিকে অপমান করে বিপাকে নওয়াজ। বাঙালির ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায় (Dibyayan Banerjee) অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui)বিরুদ্ধে একটি পিটিশন জমা করেন বলে খবর।

একটি ঠাণ্ডা পানীয়র বিজ্ঞাপনে বাঙালিদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। ভিডিয়োটিতে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে গরমের জেরে একটি ঠাণ্ডা পানীয় পান করতে করতে একটি কৌতুকে হাসতে দেখা যায়। যেখানে বলা হয়, ” সোজা আঙ্গুলে ঘি না উঠলে, বাঙালি খালি পেটে ঘুমিয়ে পড়ে” । সংলাপের এই অংশটি থেকেই বিতর্কের শুরু। আসলে জনপ্রিয় বাঙালি বাগধারা ‘সোজা আঙ্গুলে ঘি না উঠলে, আঙ্গুল বাঁকাতে হয়’, এইখান থেকেই বিজ্ঞাপনের ডায়ালগ নেওয়া হয়েছে। মজার ছলে হলেও বাঙালি আবেগকে অপমান করা হয়েছে এই অভিযোগে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন দিব্যায়ন বন্দ্যোপাধ্যায়। হিন্দি ভার্সন নিয়ে কোনও আপত্তি নেই মামলাকারীর। তবে বিজ্ঞাপনের যে বাংলা ডাবড ভার্সন চ্যানেলে ও ওয়েবসাইটে ঘুরছে, তা নিয়েই আপত্তি জানান আইনজীবী। আইটি আইনের ৬৬এ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশে অভিযোগ এবং ঘটনার জেরে বিক্ষোভের পর টিভি ও সোশ্যাল মিডিয়া থেকে বিজ্ঞাপনটি তুলে নেওয়া হয়।

 

Related articles

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...

রাজধানীতে উড়ান সংকট: বিমানে যান্ত্রিক ত্রুটিতে জারি জরুরি অবস্থা

জরুরি অবস্থা জারি দিল্লি বিমানবন্দরে। স্থগিত করা হয়েছে সমস্ত বিমান চলাচল। এসেছে দমকল বিভাগও। শনিবার সকালে একটি বিমানে...

ধসপ্রবণ রানিগঞ্জে ৭০০ কোটির ফ্ল্যাট: শিল্পে কেন্দ্র-রাজ্য তুলনার খতিয়ান মমতার

কয়লাখনি এলাকায় খনির দায়িত্ব কেন্দ্রের সরকারের। অথচ সেখানে বসবাসকারী মানুষের দায়িত্ব তারা নেয় না। ফলে রানিগঞ্জ এলাকায় একের...