Saturday, June 20, 2026

কালিয়াগঞ্জে বিহার থেকে লোক এনে অ.শান্তি বিজেপির! হাম.লাকারীদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কালিয়াগঞ্জে নাবালিকা অস্বাভাবিক মৃত্যু এবং তার পরবর্তী ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মুখ্যমন্ত্রীর অভিযোগ, “কালিয়াগঞ্জে পরিকল্পিতভাবে চক্রান্ত করেছে BJP। যে ঘটনাটা ঘটেছে সেটা দুঃখজনক। কিন্তু তারপর যা যা হয়েছে, সবটা পরিকল্পিত ষড়যন্ত্র। বাইরে থেকে লোক এনে জল্লাদগিরি করেছে বিজেপি।”

কালিয়াগঞ্জে (Kaliaganj) নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ও তারপরে উত্তেজনা তৈরিতে পরিকল্পিত চক্রান্তের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। ”এসব কিছুর নেপথ্য ষড়যন্ত্র কাজ করেছে। সাধারণ মানুষ এটা করতে পারে না। বিহার থেকে লোক এনে কালিয়াগঞ্জে তাণ্ডব চালিয়েছে বিজেপি। গুন্ডামি, জল্লাদগিরি করেছে। পুলিশের মেয়েদের গায়ে হাত তুলেছে। আগুন লাগিয়েছে, পাথর ছুঁড়েছে। পুরোটাই পরিকল্পিত।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মেয়েটির জন্য আমাদেরও খারাপ লাগছে। পুরোটাই আমার কাছে এসে পৌঁছেছে। মেয়েটার সঙ্গে ছেলেটার সম্পর্কও ছিল। সবটাই পুলিশ তদন্ত করে দেখছে।” এর পাশাপাশি নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, “মৃতদেহ এভাবে নিয়ে যাওয়া ঠিক হয়নি, কিন্তু পাথর ছোড়া হচ্ছিল।” এবার থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য থানায় ব্যাগ দেওয়া হবে বলেও জানান তিনি।

কালিয়াগঞ্জে হামলা ও সরকারি সম্পত্তি নষ্টের ঘটনায় করা পদক্ষেপে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। “যারা বিক্ষোভের নামে তাণ্ডব চালিয়েছে, তাঁদের বিরুদ্ধেও তদন্ত হোক।… যারা দোষ করেছে তাদেরও সম্পত্তি বাজেয়াপ্ত করুন। ইডি-সিবিআই যেভাবে করে। সম্পত্তি বাজেয়াপ্ত না করলে এদের গুন্ডামি কমবে না। বিজেপি টাকা দিয়ে যদি সাহায্য করে সেটা বিজেপির ব্যাপার।”

নবান্নে সূত্রে খবর, এদিনের বৈঠকে এই ঘটনা নিয়ে রাজ্য পুলিশের ডিজি-কে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। কেন সক্রিয় ছিল না পুলিশ? গন্ডগোলের খবর আগাম কেন পেল না গোয়েন্দারা? সেই বিষয় জানতে চান মমতা।

 

 

 

Related articles

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...