Tuesday, March 31, 2026

“আমি মামলা শুনতে পারব না”! রাহুলের মামলা থেকে আচমকাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিচারপতির

Date:

Share post:

“আমি এই মামলা শুনব না”। বুধবার কংগ্রেস নেতা (Congress Leader) রাহুল গান্ধীর (Rahul Gandhi) মামলা শুরু হতেই থামিয়ে দিয়ে এমন মন্তব্য করলেন গুজরাট হাই কোর্টের (Gujrat High Court) বিচারপতি। এদিন মামলা শুরুর আগেই বিচারক সাফ জানিয়ে দেন, তিনি এই মামলা শুনতে পারবেন না। এরপরই আচমকা নিজেকে মামলা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন বিচারপতি।

উল্লেখ্য, সুরাট আদালতের (Surat Court) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবারই গুজরাট হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা (Congress Leaader)। বুধবার সেই মামলার শুনানি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। কারণ আচমকাই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি। তবে রাহুলের দাবি ছিল, তাঁর রাজনৈতিক পরিচয়ে প্রভাবিত হয়েই তাঁকে অতিরিক্ত শাস্তি দিয়েছে নিম্ন আদালত। আর সেই রায়ের বিরোধিতা করেই মঙ্গলবার গুজরাট হাই কোর্টে আবেদন করেন রাহুল। তবে মঙ্গলবার মামলা দায়ের হওয়ার পরেই হাই কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, বুধবারই এই মামলার শুনানি শুরু হবে। সেই মতোই বিচারপতি গীতা গোপির এজলাসে মামলার শুনানি শুরু হয়।

তবে এদিন সওয়াল জবাব শুরুর পরই বিচারপতি সকলকে অবাক করে জানিয়ে দেন, আমি এই মামলা শুনব না। আর সেই কারণেই বন্ধ হয়ে যায় শুনানি। তবে আচমকা কেন এভাবে বিচারপতি নিজেকে মামলা থেকে সরিয়ে নিলেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন রাহুলের আইনজীবী জানান, আদালতের তরফেই তাঁকে বিচারপতির এজলাসে মামলা শুরু করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিচারপতির সরে দাঁড়ানোর কোনও কারণ স্পষ্টভাবে জানানো হয়নি। তবে আপাতত বন্ধ থাকবে এই মামলার শুনানি। তবে বুধবার মামলা থেকে বিচারপতি নিজেকে সরিয়ে নেওয়ার পর গুজরাট হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে অন্য কোনও এজলাসে এই মামলার শুনানির আবেদন জানানো হলেও লাভের লাভ কিছুই হয়নি। তবে এর পিছনে কোনও ‘ষড়যন্ত্র’ রয়েছে কী না তা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠছে। তবে সময় যত গড়াচ্ছে ততই ‘সাংসদ’ পদ নিয়ে চিন্তা বাড়ছে রাহুল গান্ধীর।

 

 

 

Related articles

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার...