Monday, April 6, 2026

মুম্বইকে ৫৫ রানে হারাল গুজরাত, তিন উইকেট নুর আহমেদের

Date:

Share post:

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পেল গুজরাত টাইটান্স। এদিন রোহিতের মুম্বইকে ৫৫ রানে হারাল হার্দিক পান্ডিয়ার দল। গুজরাতের হয়ে অর্ধশতরান শুভমন গিলের। ৫৬ রান করেন তিনি। বল হাতে তিন উইকেট নুর আহমেদের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান করে গুজরাত। গুজরাতের হয়ে অর্ধশতরান শুভমন গিলের। ৫৬ রান করেন তিনি। ৪ রান করেন ঋদ্ধিমান সাহা। ১৩ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ডেভিড মিলার করেন ৪৬ রান। অভিনব মনোহর করেন ৪২ রান। মুম্বইয়ের হয়ে দুই উইকেট নেন পীয়ুষ চাওলা। একটি করে উইকেট নেন অর্জুন তেন্ডুলকর, ব্রেনড্রফ, মেরিদিথ এবং কুমার কার্তিকে।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৫২ রানে গুটিয়ে যায় মুম্বই। মুম্বইয়ের হয়ে ৪০ রান করেন নেহাল। ৩৩ রান করেন গ্রিন। অধিনায়ক রোহিত শর্মা করেন ২ রান। ইশান কিষান করেন ১৩ রান। ২৩ রান সূর্যকুমার যাদবের। গুজরাতের হয়ে তিন উইকেট নুর আহমেদের। দুটি করে উইকেট নেন রশিদ খান এবং মহিত শর্মা। একটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন:সৌরভদের দলের অধিনায়ক নিয়ে বিরাট মন্তব্য গাভাস্করের

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...