Friday, April 10, 2026

মালদহে স্কুলে ক্লাস চলাকালীন আগ্নে.য়াস্ত্র হাতে যুবক!

Date:

Share post:

মালদহের স্কুলে বন্দুকবাজের হামলা (Gunman attack)। ক্লাস চলাকালীন অস্ত্র হাতে স্কুলে প্রবেশ করেন এক যুবক। ক্লাসের টেবিলে অ্যাসিড বোতল (Acid Bottle) রেখে আতঙ্ক তৈরীর চেষ্টা করেন। মালদহের মুচিরা চন্দ্রমোহন হাইস্কুলের (Mochira Chandramohan High School, Maldah) ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা। পরিস্থিতি মোকাবেলায় স্কুলে হাজির মালদহের পুলিশ সুপার।

বুধবার দুপুরে আচমকাই ক্লাস চলাকালীন রাজু বল্লভ নামে এক যুবক কাঁধে কালো ব্যাগ নিয়ে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ক্লাসে প্রবেশ করেন। ক্লাসরুমের টেবিলে অ্যাসিড বোতল রেখে বন্দুক উচিয়ে থাকতে দেখা যায় তাঁকে। আতঙ্কে জড়োসড়ো পড়ুয়ারা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুলের সামনে অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে মাইকিং করা হচ্ছে। ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। স্কুলের বাইরের রাস্তাও অবরোধ করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী পুলিশ সেই বন্দুকবাজকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। বন্দুকবাজ জানান, তাঁর স্ত্রী এবং ছেলেকে অপহরণ করা হয়েছে। কিন্তু তিনি কেন স্কুলে এমন কাণ্ড ঘটালেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

 

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...