Sunday, April 5, 2026

অর্জুনকে নিয়ে বিশেষ পরিকল্পনা মুম্বইয়ের, জানালেন রোহিতদের বোলিং কোচ

Date:

Share post:

চলতি আইপিএল-এ অভিষেক ঘটেছে সচিন তেন্ডুলকরে পুত্র অর্জুন তেন্ডুলকরের। আহামরি তেমন পারফরম্যান্স দেখাতে না পারলেও, প্রতি ম‍্যাচে ধারাবাহিকতা রাখছেন অর্জুন। কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তিন ওভারে ৪৮ রান হজম করেন সচিন পুত্র। তারপরই প্রশ্ন উঠতে শুরু করে তাঁর বোলিং নিয়ে। কিন্তু শেষ ম‍্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আবার নিজেকে মেলে ধরেন অর্জুন। এক উইকেট নেওয়ার পাশাপাশি দুই ওভারে ৯ রান দেন তিনি। তরুণ এই বোলারকে নিয়ে বিশেষ পরিকল্পনা মুম্বইয়ের। গুজরাত ম‍্যাচের পর মুম্বইয়ের বোলিং কোচ শেন বন্ড জানান, অর্জুনের বলের গতি বাড়ানোর চেষ্টা চলছে।

মুম্বইয়ের বোলিং কোচ বলেন,” পাঞ্জাব ম্যাচে যা হয়েছে তার প্রেক্ষিতে বলব, গুজরাতের বিরুদ্ধে ভাল বল করেছে অর্জুন। এত দর্শকের সামনে খেলতে নামা সহজ কথা নয়। আগামী দিনের ওর গতি কী করে আরও বাড়ানো যায় তার চেষ্ট করব। ওর থেকে যা চেয়েছি তা পাওয়া গিয়েছে। ”

এরপরই অর্জুনের পাঞ্জাব ম‍্যাচ নিয়ে বন্ড বলেন,” সাফল্য এবং ব্যর্থতা অনেক কিছুর উপরে নির্ভর করে। হায়দরাবাদ ম্যাচে কী সুন্দর একটা জায়গায় বল করে গেল। কোনও ম্যাচে রান খেলে সঙ্গে সঙ্গে পরিকল্পনা বদল করে ফেলে। তবে শুধু অর্জুন নয়, দল হিসাবেও আমাদের কিছু বদল দরকার।”

আরও পড়ুন:রিঙ্কুর কাছে পাঁচ ছক্কা খেয়ে অসুস্থ হয়ে যান যশ দয়াল, কমেছে ওজনও, জানালেন হার্দিক

 

Related articles

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...