Friday, June 26, 2026

কেন্দ্রের বকেয়া, সঙ্গে বাম আমলের ঋণের বোঝা! বাংলার প্রতি বঞ্চনায় ফের সরব মুখ্যমন্ত্রী

Date:

Share post:

১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। সঙ্গে যুক্ত হয়েছে বাম আমলের ঋণের বোঝা। সেই আবহে বুধবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে শ্রী শ্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী।

বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার সঙ্গে যুক্ত হয়েছে বাম আমলের ঋণের বোঝা। ১০০ দিনের কাজের টাকা-সহ একাধিক প্রকল্পের টাকা বকেয়া কেন্দ্রের কাছে। যেখানে এক বছরে রাজ্য সরকারি কর্মীদের বেতন দিতে রাজ্য সরকারের খরচ হয় ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা, সেখানে এখনও কেন্দ্র সরকারের কাছে বিভিন্ন খাতে রাজ্যের বকেয়া টাকা পড়ে রয়েছে ১ লাখ ১৫ হাজার কোটি।

রাজ্যের অর্থসচিব মনোজ পন্থ মুখ্যমন্ত্রীকে জানান, গত আর্থিক বছরে সরকারি বেতন দিতে ২০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। নন গভর্নমেন্ট হেড এ মাইনে দিতে খরচ প্রায় ৩৩ হাজার ৯০০ কোটি টাকা। সব মিলিয়ে ৫৪ হাজার কোটি টাকা মাইনে বাবদ খরচ হয়। পেনশন বাবদ রাজ্যের খরচ হয় ২৪ হাজার কোটি টাকা। এই তিন ক্ষেত্র মিলিয়ে ৭০ হাজার কোটি টাকা খরচ হয়।একইসঙ্গে চুক্তিভিত্তিক কর্মীরাও রয়েছেন। সবমিলিয়ে মাইনে দেওয়ার খাতে গত আর্থিক বছরে মোট ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে জানান তিনি। তখন মুখ্যমন্ত্রী বলেন, দিনদিন খরচ বাড়ছে। তারপর দেনার টাকা শোধ করতে হচ্ছে।

আরও পড়ুন- ফের র.ক্তাক্ত দান্তেওয়াড়া, পুলিশের উপর মা.ওবাদী হা.মলায় মৃত ১১

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...