Friday, June 26, 2026

গরু পাচার মামলায় গ্রেফ.তার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল!

Date:

Share post:

তদন্তে অসহযোগিতার কারণে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। এর আগে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে গেছেন। আজ বুধবার তিনি ইডি (ED) দফতরে হাজির হলে তদন্তকারী সংস্থার আধিকারিকদের তরফে একাধিক প্রশ্ন করা হলে সব প্রশ্নের উত্তর এড়িয়ে যান সুকন্যা বলে অভিযোগ। তাঁকে গরু পাচার মামলার অর্থ সংক্রান্ত প্রশ্ন করায় তিনি জানান, সবটাই অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)এবং মনীশ কোঠারি (Manish Kothari)জানেন। সুকন্যার এত সম্পত্তির উৎস কী সেই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি অনুব্রত কন্যা। এরপরই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৃহস্পতিবার তাঁর মেডিকেল টেস্টের পর রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে বলে ইডি সূত্রে খবর।

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে বার বার দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। কেন্দ্রীয় এজেন্সির তলব এড়িয়ে যান সুকন্যা। গরু পাচার মামলায় গত বছর ১১ আগস্ট গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। বাবার গ্রেফতারির এগারো মাসের মাথায় সুকন্যা গ্রেফতার। সূত্রের খবর, অনুব্রত কন্যার আয়ের সঙ্গে তাঁর সম্পত্তির খতিয়ান মিলছে না। বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ কোর্ট সুকন্যাকে হেফাজতে নিয়ে অনুব্রতর সঙ্গে মুখোমুখি বসাতে চায় ইডি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...