Saturday, June 13, 2026

কাঁথি পুরসভার স্টল দু.র্নীতি মামলায় গ্রে.ফতার অধিকারী পরিবার ঘনিষ্ঠ জাভেদ

Date:

Share post:

কাঁথি পুরসভার (Kanthi Municipality) স্টল দুর্নীতি মামলায় এবার রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari) ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর জাভেদ আখতারকে (Javed Akhtar) গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। অভিযোগ, কাঁথি পুরসভার পুরপ্রধান সৌমেন্দু অধিকারী থাকাকালীন শহরে একাধিক নির্মাণ হয়। আর সেই নির্মাণ কাজেই বিস্তর দুর্নীতির অভিযোগ সামনে আসে। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে (Assembly Election) বিজেপিতে যোগদান করেন শুভেন্দু। আর সেই সময় কাঁথি পুরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন জাভেদ আখতার। এরপর দলবদলু শুভেন্দুর দেখানো পথেই বিজেপিতে যোগদান করেন তিনি।

সূত্রের খবর, কাউন্সিলর পদে থেকে একাধিক ঠিকাদারির কাজ করতেন জাভেদ আখতার। জানা গিয়েছে, ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ দেখতে ইংল্যাণ্ডে গিয়েছিলেন সৌমেন্দু অধিকারী। তাঁর সফরসঙ্গী ছিলেন এই আখতার। পাশাপাশি কাঁথি পুরসভায় একাধিক স্টল নির্মাণকে কেন্দ্র করে মোটা টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। বড় অঙ্কের টাকার বিনিময়ে স্টল বিক্রি করার অভিযোগ প্রকাশ্যে আসে। তবে সেই টাকা পুরসভায় জমা পড়েনি অভিযোগ। এরপরই একাধিক স্টল দুর্নীতি মামলায় কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

তবে পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারীর গাড়ি চালক গোপাল সিং সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। পাশাপাশি এই দুর্নীতি কাণ্ডে একাধিকবার সৌমেন্দু অধিকারীকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর মঙ্গলবার রাতে কলকাতা (Kolkata) থেকে জাভেদকে গ্রেফতার করল পুলিশ।

 

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...