Saturday, June 27, 2026

শততম ‘মন কি বাত’: কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে অনুষ্ঠান সম্প্রচারের নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

আগামী রবিবার অনুস্থিত হতে চলেছে নরেন্দ্র মোদির মন কি বাত(Maan Ki Baat) অনুষ্ঠানের শততম পর্ব। এই অনুষ্ঠানের বিশেষ পর্বকে স্মরণীয় করতে সরকারের পাশাপাশি কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। দেশের সর্বত্র বিজেপির উদ্যোগে যেমন বুথে বুথে হবে অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন, তেমনই সরকারের তরফে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তরফে ১০০ তম পর্বে ১০০ টাকার বিশেষ কয়েন উদ্বোধনের পাশাপাশি, এই দিন সব কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে অনুষ্ঠান সম্প্রচারের পরামর্শ দিয়েছে মোদি সরকার(Modi Govt)। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে(Community Redio Station) ১০০ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচার করতে হবে এবং অনুষ্ঠান সম্প্রচারের প্রমাণ পাঠাতে হবে সংশ্লিষ্ট মন্ত্রককে।

কেন্দ্রের নির্দেশে বলা হয়েছে, এক মিনিটের অডিও ক্লিপ পাঠাতে হবে প্রমাণ স্বরূপ। যার মধ্যে ২৫ সেকেন্ড এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কোনও একটি অংশ। এবং আর ২৫ সেকেন্ড অনুষ্ঠানের শেষের অংশ। সম্প্রচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাঠাতে হবে এই অডিও ক্লিপ। অডিও ক্লিপ পাঠানোর জন্য একটি লিঙ্ক কেন্দ্রের তরফে পাঠানো হবে রেডিও স্টেশনগুলিকে। পাশাপাশি কেন্দ্রের তরফে পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ এই অনুষ্ঠান রেডিও স্টেশনগুলিতে উৎযাপন করারও। রেডিও শোনার ও অনুষ্ঠান উৎযাপনের ছবিও পাঠাতে বলা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রককে।

তবে কমিউনিটি রেডিও স্টেশনগুলিতে কেন্দ্রের এহেন ‘পরামর্শে’ ক্ষুব্ধ স্টেশন কর্তারা। তাঁদের অভিযোগ, কবে কি কি অনুষ্ঠান হবে তার পরিকল্পনা আগে থেকে হয়ে থাকে। এভাবে হঠাত করে মন কি বাত চালানো সম্ভব নয়। পাশাপাশি অনেক কর্মকর্তার দাবি, সরকার যদি কমিউনিটি রেডিওতে জোর করে এই অনুষ্ঠান চাপিয়ে দেন সেক্ষেত্রে আমাদের সম্প্রচার করা ছাড়া অন্য কোনও উপায় থাকবে না।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...